শনিবার | ২১ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ৭ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ১২:৩৫

শনিবার | ২১ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ৭ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ১২:৩৫

সোহরাওয়ার্দী উদ্যানে যুবলীগ- ঢাবি ছাত্রলীগ নেতাকর্মীদের সাথে সংঘর্ষ,আহত ১০

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৫১ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১০ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৭ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৩ অপরাহ্ণ
  • রাত ১৯:২৬ অপরাহ্ণ
  • ভোর ৬:০৩ পূর্বাহ্ণ

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশে যুবলীগের নেতাকর্মীর সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় ঢাবির জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, মাস্টার দা সূর্য সেন হল ও শহীদ সার্জেন্ট জহুরুল হক হল শাখা ছাত্রলীগের অন্তত ১০ কর্মী আহত হয়েছেন। আহতরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেছেন।

শুক্রবার সোহরাওয়ার্দী উদ্যানের টিএসসি-সংলগ্ন গেটে এ সংঘর্ষ হয়। আহতদের মধ্যে মাস্টার দা সূর্য সেন হলের অভি নামে এক শিক্ষার্থীর হাত ভেঙে গেছে। মার্কেটিং বিভাগের তুষার হাসান নামে আরেক জনের পা মচকে গেছে। অন্যদিকে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের স্বাস্থ্য অর্থনীতি বিভাগের সবুজ আলম এবং শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের জাওয়াদ ও সোপান নামে আরও দুই শিক্ষার্থী আহত হয়েছেন। আহত বাকি শিক্ষার্থীদের নাম জানা যায়নি।

জানা গেছে, ঢাবি শাখা ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস এবং সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মীরা মহাসমাবেশে যোগ দিতে সোহরাওয়ার্দী উদ্যানের গেটে পৌঁছান। এ সময় উদ্যানের ভেতরে থাকা যুবলীগের নেতাকর্মীরা তাঁদের ভেতরে ঢুকতে বাধা দিলে দুই সংগঠনের নেতাকর্মীর মধ্যে হাতাহাতি হয়।

এরপর কোনোভাবে সনজিত ও সাদ্দাম ভেতরে প্রবেশ করেন। তাঁরা ভেতরে যওয়ার পর ছাত্রলীগ নেতাকর্মীরা সেখানে থেকে ফিরে আসার সময় তাঁদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে যুবলীগের নেতাকর্মীরা। এতে ছাত্রলীগের কয়েকজন কর্মী আহত হন।

তবে কোনো ধরনের সংঘর্ষের ঘটনা ঘটেনি বলে দাবি করেছেন ঢাবি ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন। তিনি বলেন, অনেক মানুষের যখন সমাগম হয়, তখন স্বাভাবিকভাবেই কিছুটা জটিলতা সৃষ্টি হতেই পারে। একে সংঘর্ষ বলা যায় না।

এস.আই/

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৫১ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১০ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৭ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৩ অপরাহ্ণ
  • রাত ১৯:২৬ অপরাহ্ণ
  • ভোর ৬:০৩ পূর্বাহ্ণ