শুক্রবার | ২০ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ রমজান, ১৪৪৭ হিজরি | ৭ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সন্ধ্যা ৬:২২

শুক্রবার | ২০ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ রমজান, ১৪৪৭ হিজরি | ৭ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সন্ধ্যা ৬:২২

‘ডাকাত’ বলে র‌্যাবের ওপর হামলার নেতৃত্বে ছিলেন ছাত্রলীগ নেতা

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০০ অপরাহ্ণ
  • রাত ১৯:১৪ অপরাহ্ণ
  • ভোর ৬:২৮ পূর্বাহ্ণ

চট্টগ্রামের মিরসরাইয়ে র‍্যাব সদস্যদের ওপর হামলার নেতৃত্বে ছিলেন এক ছাত্রলীগ নেতা। প্রত্যক্ষদর্শী, স্থানীয় ব্যবসায়ী ও র‍্যাব এমন তথ্য জানিয়েছে। ওই নেতার নাম মো. তানভীর হোসেন ভূঁইয়া। তিনি ফেনীর ছাগলনাইয়ার ঘোপাল ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি। মাদক উদ্ধারে গিয়ে তার হামলার শিকার হয় র‍্যাব। তানভীর এলাকার মাদকসহ নানা অপরাধের নিয়ন্ত্রণকারী বলে র‌্যাব জানিয়েছে।

গত বুধবার সন্ধ্যায় মিরসরাইয়ের পৌর বাজারে হামলার শিকার হন র‍্যাবের সদস্যরা। এতে তিনজন গুরুতর আহত হন। এ ঘটনায় জোরারগঞ্জ থানায় হামলা, অস্ত্র ও মাদক উদ্ধারের তিনটি মামলা করেছে র‍্যাব। এর মধ্যে হামলা ও মাদক মামলায় তানভীরকে আসামি করা হয়। তিনি পলাতক রয়েছেন।

র‍্যাব-৭ চট্টগ্রামের অধিনায়ক লে. কর্নেল এম এ ইউসুফ বলেন, তানভীর কিছু সহযোগী নিয়ে মাদকের ব্যবসা করেন র‍্যাবের কাছে তথ্য ছিল। তার সহযোগী মো. ফরহাদ ও মো. সাকিবের কাছে ক্রেতা সেজে তথ্য সংগ্রহ ও মাদক কিনতে যান সাদা পোশাকের র‍্যাব সদস্যরা। তানভীর নিজেই ইয়াবা ও ফেনসিডিল দিতে আসেন। তাঁরা মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশায় ছিলেন। ওই সময় তানভীরের এক সহযোগীকে আটকের চেষ্টা করে র‌্যাব।

একপর্যায়ে তানভীরসহ সহযোগীরা ডাকাত বলে চিৎকার করতে থাকেন। একই সময়ে কাভার্ড ভ্যানের লোকজনও ডাকাত বলে চিৎকার করে। তখন স্থানীয় লোকজন জড়ো হয়। একপর্যায়ে সবাইকে নিয়েতানভীরের সহযোগীরা র‍্যাবের ওপর হামলা চালায়।

এ বিষয়ে ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. তানভীর হোসেন ভূঁইয়ার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। উপজেলা ছাত্রলীগের সভাপতি জিয়াউল হক বলেন, তানভীরের মোবাইল ফোন বন্ধ থাকায় তাঁর সঙ্গে কথা বলা যায়নি। এ কারণে বিষয়টি নিশ্চিত হওয়া যাচ্ছে না। মাদকে জড়িত থাকলে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে সদস্যদের ওপর হামলার ঘটনায় ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন মফিজুল ইসলাম, শহিদুল ইসলাম, সোয়েব উদ্দিন, মো. সাইদুল ইসলাম, সাইদুর রহমান, আনোয়ার হোসেন, মো. আবু সাঈদ, নাসির উদ্দিন, এস এম শাফায়েত হোসেন, নাহিদ উদ্দিন, মো. মাঈন উদ্দিন, হোসেন ও ফাহাদ।

র‍্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (গণমাধ্যম) নুরুল আবসার বলেন, সাইদুরের তথ্যের ভিত্তিতে ছিনিয়ে নেওয়া অস্ত্রটি শাফায়েতের কাছ থেকে উদ্ধার করা হয়েছে। এ ছাড়া গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে দুই হাজার ইয়াবা, ৫২ বোতল ফেনসিডিল ও এক কেজি গাঁজা উদ্ধার করা হয়।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০০ অপরাহ্ণ
  • রাত ১৯:১৪ অপরাহ্ণ
  • ভোর ৬:২৮ পূর্বাহ্ণ