শুক্রবার | ২০ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ রমজান, ১৪৪৭ হিজরি | ৭ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ১০:৪৪

শুক্রবার | ২০ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ রমজান, ১৪৪৭ হিজরি | ৭ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ১০:৪৪

খুলনায় উদ্ধার হওয়া নারীর দ্বিখণ্ডিত লাশের পরিচয় শনাক্ত, হত্যাকারী গ্রেপ্তার

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০০ অপরাহ্ণ
  • রাত ১৯:১৪ অপরাহ্ণ
  • ভোর ৬:২৮ পূর্বাহ্ণ

শেখ নাসির উদ্দিন, খুলনা প্রতিনিধি: শারীরিক সম্পর্কের সময়ে কথা কাটাকাটি ও এসময় আসামি ভিকটিমকে গলা নামিয়ে কথা বলার জন্য অনুরোধ করে। কিন্তু ভিকটিম সেটি না করে আরও উচু স্বরে কথা বলতে থাকে। এক পর্যায়ে শ্বাসরোধ করা হয় ভিকটিমকে।

পরে লাশ গুমের জন্য ঘরে থাকা বটি দিয়ে শরীরের বিভিন্ন অংশ কেটে ফেলে আসামি আবু বক্কর। নিজেকে আড়াল করার জন্য আসামী আবু বক্কর কথিত স্ত্রী স্বপ্নাকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। গ্রেফতার ভয়ে গাজীপুর গিয়ে তারা অবস্থান নেয়। রবিবার রাতে র‌্যাবের গোয়েন্দা জালে গ্রেফতার হয় আবু বক্কর। একইসঙ্গে আটক করা হয় তার কথিত স্ত্রী স্বপ্নাকে।

পরে তার স্বীকারোক্তি মোতাবেক নগরীর গোবরচাকা এলাকার একটি সরু স্থান থেকে লাশের বিছিন্ন হওয়া দু’হাতের কবজি উদ্ধার করে র‌্যাব। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে নিহত নারীর পরিচয় নিশ্চিত করে র‌্যাব। ওই নারীর নাম কবিতা রানী। তিনি সাতক্ষীরা আশাশুনি উপজেলার কুতের বিল এলাকার কালিপদ বাছারের মেয়ে।

আজ সোমবার (০৭ নভেম্বর) দুপুরে সংবাদ সম্মেলনে হত্যাকাণ্ডের লোমহর্ষক বর্ণনা দেন র‌্যাব-৬ এর মূখপাত্র লে: কর্ণেল মোসতাক আহমদ।

তিনি বলেন, গ্রেফতার কৃত আবু বক্কর তার কথিত স্ত্রী স্বপ্নাকে নিয়ে ১ নং গোবরচাকা ক্রসরোড রাজু নামে এক ব্যক্তির বাড়িতে ৩ বছর ধরে স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস করছে। স্বপ্না তার বিবাহিত স্ত্রী নয়। সে নগরীর প্রিন্স হাসপাতালে সেবিকা হিসেবে কর্মরত। একটি সম্পর্কে থাকা সত্ত্বেও কবিতার সাথে প্রেমের সম্পর্কে জড়ায় আবু বক্কর।

মাত্র ৫ দিন আগে কবিতা ও আবু বক্করের মধ্যে পরিচয় হয়। পরিচয়ের সূত্রে তাদের মধ্যে একাধিকবার কথা হয়েছে। গত শনিবার স্বপ্না ডিউটিতে থাকায় আসামি ভুক্তভোগীকে তার ভাড়া ঘরে নিয়ে আসে। ওই দিন তাদের মধ্যে শারীরিক সম্পর্ক হয়। এরপর তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। কবিতা উচু স্বরে কথা বলতে থাকলে একপর্যায়ে তাকে শ্বাসরোধে হত্যা করে আবু বক্কর। পরে লাশটি গুম করার জন্য রান্নাঘর থেকে বটি এনে মাথা শরীর থেকে বিচ্ছিন্ন করে। মাথাটি পলিথিন দিয়ে মুড়িয়ে রাখে। পরে দু’হাতের কব্জি কেটে ফেলে। আর দেহের বাকি অংশ একটি বক্সে ঢুকিয়ে রাখে।

লে: কর্ণেল মোসতাক আহমদ আরও জানান, ওই রাতেই আবু বক্কর কথিত স্ত্রী স্বপ্নাকে নিয়ে রূপসা নদী পার হয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে। পুলিশের পাশাপাশি র‌্যাবও গোয়েন্দা তৎপরতা চালিয়ে উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে রোববার রাতে আসামি আবু বক্করের অবস্থান নিশ্চিত করে। এরপর তাকে ও তার কথিত স্ত্রীকে গাজীপুর জেলার বাসন থানাধীন চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে আটক করা হয়। গ্রেফতার হওয়া আসামিকে সোনাডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

এর আগে রবিবার সকাল ১১টার দিকে খুলনা মহানগরীর ১নং গোবরচাকা ক্রস রোড তেতুল তলায় ভাড়া বাসা থেকে ওই নারীর দ্বিখন্ডিত লাশ উদ্ধার করে পুলিশ। পরে আসামির স্বীকারোক্তি মোতাবেক নগরীর গোবরচাকা এলাকার একটি সরু স্থান থেকে লাশের বিছিন্ন হওয়া দু’হাতের কবজি উদ্ধার করেছে র‌্যাব।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০০ অপরাহ্ণ
  • রাত ১৯:১৪ অপরাহ্ণ
  • ভোর ৬:২৮ পূর্বাহ্ণ