শুক্রবার | ২০ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০ রমজান, ১৪৪৭ হিজরি | ৬ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ১০:৪৮

শুক্রবার | ২০ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০ রমজান, ১৪৪৭ হিজরি | ৬ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ১০:৪৮

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনের সাজা মৃত্যুদণ্ড, ইরাকে আইন পাস

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৫১ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১০ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৭ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৩ অপরাহ্ণ
  • রাত ১৯:২৬ অপরাহ্ণ
  • ভোর ৬:০৩ পূর্বাহ্ণ

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনে নিষেধাজ্ঞা জারি করে সর্বসম্মতিক্রমে একটি আইন পাস করেছে ইরাকের পার্লামেন্ট। এতে ইসরায়েলের সঙ্গে দেশটির নাগরিকদের যে কোনো ধরনের সম্পর্ক ‘স্বাভাবিকীকরণকে’ অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে। নির্ধারণ করা হয়েছে শাস্তিও।

বৃহস্পতিবার এ আইন পাস হয়। খবর মিডল ইস্ট আইয়ের।

আইনে রয়েছে, দেশের ভেতরে ও বাইরে থাকা ইরাকের সব নাগরিকের জন্য ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন, দেশটিতে ভ্রমণ অথবা দেশটির সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণ নিয়ে প্রচারণা নিষিদ্ধ করা হলো।

আইনের বিধানে রয়েছে, ইরাকের যে নাগরিক ইসরায়েল ভ্রমণ করবে তার শাস্তি হবে যাবজ্জীবন কারাদণ্ড। আর যারা রাজনৈতিক, অর্থনৈতিক অথবা সাংস্কৃতিক সম্পর্ক তৈরি করবে ইসরায়েলি প্রতিষ্ঠানের সঙ্গে এমনকি তা সামাজিক যোগাযোগমাধ্যমে হলেও— তাদের শাস্তি মৃত্যুদণ্ড।

এ আইন আধা স্বায়ত্তশাসিত কুর্দিস্তানেরসহ রাষ্ট্রের সব কর্মকর্তা, সরকারি প্রতিষ্ঠান, বেসরকারি খাতের কোম্পানি, সংবাদমাধ্যম, বিদেশি কোম্পানি ও তাদের কর্মকর্তা সবার জন্য প্রযোজ্য।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্রে ইরাক অন্য আঞ্চলিক দেশগুলোকে অনুসরণ করবে কিনা তা নিয়ে কয়েক বছর ধরে চলে আসা বিতর্কের অবসান ঘটাবে এ আইন।

সংযুক্ত আরব আমিরাত, সুদান, বাহরাইন এবং মরক্কো ২০২০ সালে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে। যে প্রক্রিয়াকে বিশ্বাসঘাতকতা উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিন ও আরব বিশ্ব।

তেল কোম্পানিগুলো বা ইরাকে কার্যক্রম পরিচালনা করা বিদেশি বিনিয়োগ প্রতিষ্ঠানগুলোর ওপর এ আইনের কেমন প্রভাব পড়বে তা এখনই বলা যাচ্ছে না। তবে কুর্দিস্তান অঞ্চল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বলে ধারণা করা হচ্ছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৫১ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১০ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৭ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৩ অপরাহ্ণ
  • রাত ১৯:২৬ অপরাহ্ণ
  • ভোর ৬:০৩ পূর্বাহ্ণ