বৃহস্পতিবার | ২৬ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ১২ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ১০:৫৯

বৃহস্পতিবার | ২৬ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ১২ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ১০:৫৯

সুনামগঞ্জে ২৩৪ পরিবারকে গৃহনির্মাণ সামগ্রী দিল আস-সুন্নাহ ফাউন্ডেশন

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৪৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৮ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৮ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৫ অপরাহ্ণ
  • রাত ১৯:২৮ অপরাহ্ণ
  • ভোর ৫:৫৭ পূর্বাহ্ণ

বন্যা দুর্গতদের পুনর্বাসনের অংশ হিসেবে সুনামগঞ্জে ২৩৪ পরিবারকে গৃহনির্মাণ সামগ্রী দিয়েছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। বুধবার (২ নভেম্বর) আস-সুন্নাহ ফাউন্ডেশনের ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।

এর আগে সিলেট-সুনামগঞ্জের বন্যায় ক্ষতিগ্রস্ত হাজারো পরিবারকে পুনর্বাসন, বন্যার্তদের মাঝে ১০ হাজার টনেরও বেশি ত্রাণ বিতরণসহ মানবিক সেবায় সবসময় অসহায়ের পাশে থেকেছে সংস্থাটি।

গত ১৬ অক্টোবর দক্ষ ও প্রশিক্ষিত জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে ফাউন্ডেশনের নতুন সেবাখাত ‘আস-সুন্নাহ স্কিল ডেভলপমেন্ট ইনস্টিটিউট’এর যাত্রা শুরু হয়। আস-সুন্নাহ ফাউন্ডেশন মূলত একটি অলাভজনক, অরাজনৈতিক এবং মানবকল্যাণে নিবেদিত সেবামূলক প্রতিষ্ঠান। সেবা, শিক্ষা ও দাওয়াহ- তিন বিভাগে কাজ করছে তারা। সারাদেশের ধর্ম-বর্ণ-নির্বিশেষে অসচ্ছল, দরিদ্র নারী-পুরুষকে স্বনির্ভর করতে কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

ভূমিহীন প‌রিবার‌কে ঘর ক‌রে দেওয়া, বন্যা, নদীভাঙন বা প্রাকৃতিক নানা দুর্যোগ-দুর্ঘটনায় ত্রাণ বিতরণ করে থাকে সংস্থাটি। অনাথ ও দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদানসহ মাদরাসাতুস সুন্নাহ নামে স্বতন্ত্র শিক্ষাপ্রতিষ্ঠানও রয়েছে তাদের। তাদের এমন বহুমুখী সেবার মাধ্যমে জনগণ উপকৃত হচ্ছেন।

ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ বাংলাদেশের আলোচিত একজন ইসলামি ব্যক্তিত্ব। তার উদার ও মানবিক বিভিন্ন কর্মকাণ্ড তরুণ প্রজন্মকে আশার আলো দেখাচ্ছে। এছাড়া টেলিভিশন, ফেসবুক ও ইউটিউবে তার তথ্যনির্ভর ও গবেষণাধর্মী আলোচনা বেশ জনপ্রিয়তা লাভ করেছে। তিনি ইসলামের আলোকে সমসাময়িক নানা সমস্যার বিশ্লেষণ করে থাকেন। ইতিবাচক ও উদার দৃষ্টিভঙ্গি নিয়ে বিশুদ্ধ ও মার্জিত ভাষায় উপস্থাপিত তার আলোচনায় অসংখ্য শ্রোতা ও দর্শক উপকৃত হচ্ছেন।

২০১৮ সালের মাঝামাঝিতে যাত্রা শুরু করে আস সুন্নাহ ফাউন্ডেশন। ২০১৯ সালের মে মাসে রেজিস্ট্রেশন সম্পন্ন হয় সংস্থাটির।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৪৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৮ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৮ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৫ অপরাহ্ণ
  • রাত ১৯:২৮ অপরাহ্ণ
  • ভোর ৫:৫৭ পূর্বাহ্ণ