মঙ্গলবার | ১০ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০ রমজান, ১৪৪৭ হিজরি | ২৫ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | বিকাল ৩:৩১

মঙ্গলবার | ১০ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০ রমজান, ১৪৪৭ হিজরি | ২৫ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | বিকাল ৩:৩১

যুবদলের ময়মনসিংহ মহানগর সেক্রেটারি গ্রেফতার

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:০১ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৩ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৫ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০৯ অপরাহ্ণ
  • রাত ১৯:২২ অপরাহ্ণ
  • ভোর ৬:১২ পূর্বাহ্ণ

নিউজ ডেস্কঃ  ময়মনসিংহ মহানগর যুবদলের সাধারণ সম্পাদক জোবায়ের হোসেন শাকিলকে (৪৫) গ্রেফতার করেছে কোতয়ালি মডেল থানা পুলিশ। বুধবার (২ নভেম্বর) সন্ধ্যায় নগরীর নতুনবাজার বিএনপি কার্যালয়ের পাশ থেকে তাকে গ্রেফতার করা হয়।

কোতয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, গত ১৫ অক্টোবর বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সমাবেশের দিন নগরীর রেলওয়ে স্টেশন এলাকায় সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় শাকিলকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হবে।

স্থানীয় বিএনপি নেতারা জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার স্ত্রী জোবাইদা রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে বুধবার বিকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তারা বিক্ষোভ মিছিল করেন। মিছিল শেষ করে নতুন বাজার দলীয় কার্যালয় থেকে বাসায় ফেরার পথে শাকিলকে গ্রেফতার করে পুলিশ।

উল্লেখ্য, গত ১৫ অক্টোবর বিভাগীয় গণসমাবেশ থেকে ফেরার পথে একটি মিছিল করেন বিএনপির নেতাকর্মীরা। মিছিলটি নগরীর রেলওয়ে জংশন স্টেশন এলাকায় পৌঁছালে আওয়ামী লীগ কর্মীদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। এতে তিন পুলিশ সদস্যসহ মহানগর আওয়ামী লীগের এক নেতা আহত হন। পরে এই ঘটনায় পুলিশ বাদী হয়ে বিএনপির ২৩ নেতাকর্মীর নাম উল্লেখ করে ও অজ্ঞাত ৩৫০-৪০০ জনকে আসামি করে মামলা করে।

এস.আই/

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৭ মার্চ’২৬) ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটি আয়োজিত সেক্টর পার্কে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত ইফতার ও দোয়া মাহফিলে  কুরআন তেলওয়াতের মধ্যদিয়ে উক্ত মাহফিলের সভাপতিত্ব করেন উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:০১ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৩ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৫ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০৯ অপরাহ্ণ
  • রাত ১৯:২২ অপরাহ্ণ
  • ভোর ৬:১২ পূর্বাহ্ণ