সোমবার | ২ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ রমজান, ১৪৪৭ হিজরি | ১৭ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | দুপুর ২:১০

সোমবার | ২ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ রমজান, ১৪৪৭ হিজরি | ১৭ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | দুপুর ২:১০

উলিপুরে রাস্তা পারাপারের সময় পিকআপের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:০৯ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৪ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২২ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০৫ অপরাহ্ণ
  • রাত ১৯:১৮ অপরাহ্ণ
  • ভোর ৬:২০ পূর্বাহ্ণ

 

মোঃ মোকলেছুর রহমান; কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামের উলিপুরে রাস্তা পারাপারের সময় পিকআপের ধাক্কায় কুলুকজান বেগম(৬২) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

ঘটনাটি ঘটেছে উপজেলার ধামশ্রেনী ইউনিয়নের পশ্চিম নাওড়া গ্রামের চৌমুহনী টু রাণীগঞ্জ সড়কে।

জানা গেছে, বুধবার(২ নভেম্বর) ধামশ্রেণী ইউনিয়নের পশ্চিম নাওড়া নতুন গ্রামের আবুর উদ্দিনের স্ত্রী কুলুকজান বেগম রাস্তা পারাপারের সময় দ্রুত গতির একটি গরু বোঝাই পিকআপের ধাক্কায় গুরুত্বর আহত হয়।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘাতক পিকআপটি বিক্ষুব্ধ জনতা আটক করলেও ড্রাইভার পালিয়ে যায়।

এ ব্যাপারে ধামশ্রেনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, গরু বোঝাই পিকআপটি আমার জিম্মায় আছে। আলোচনার মাধ্যমে বিষয়টি ফয়সালা(মিমাংসা) করা হবে।

উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) শেখ আশরাফুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় কোন লিখিত অভিযোগ পাইনি,পেলেই ব্যবস্থা নিব।

 

আর.আই/

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ ও পুলিশের ওপর হামলার ঘটনায় কিশোর গ্যাং লিডার হামজা বিল্লাহসহ ৮জনকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ। পুলিশ জানায়, শনিবার গভীর রাতে উত্তরার ১১ নম্বর সেক্টর এলাকায় দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:০৯ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৪ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২২ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০৫ অপরাহ্ণ
  • রাত ১৯:১৮ অপরাহ্ণ
  • ভোর ৬:২০ পূর্বাহ্ণ