মঙ্গলবার | ২৪ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ১০ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৩:৫১

মঙ্গলবার | ২৪ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ১০ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৩:৫১

সালাম না দেয়ায় ঢাবি ছাত্রকে ছাত্রলীগ কর্মীর থাপ্পড়-লাথি

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৫১ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১০ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৭ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৩ অপরাহ্ণ
  • রাত ১৯:২৬ অপরাহ্ণ
  • ভোর ৬:০৩ পূর্বাহ্ণ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীকে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে ছাত্রলীগের এক কর্মীর বিরুদ্ধে।

মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে মাস্টারদা’ সূর্যসেন হলের ২৪৯ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে।

নির্যাতনের শিকার ওই শিক্ষার্থীর নাম সাজ্জাদুল হক সাঈদি। তিনি ২০১৮-১৯ শিক্ষাবর্ষের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।

জানা গেছে, হলের কক্ষে বসে অনলাইনে টিউশনের ক্লাস নিচ্ছিলেন সাজ্জাদুল হক। এ সময় ছাত্রলীগের কয়েকজন কর্মী তার কক্ষে যান। ক্লাস চলছিল বলে ওই ছাত্রলীগ কর্মীদের সালাম দিয়ে তাদের সাথে করমর্দন করতে দেরি হয় তার। এই ‘অপরাধে’ ওই ছাত্রকে থাপ্পড়, কিল-ঘুষি ও লাথি মেরেছেন এক ছাত্রলীগ কর্মী। এ ঘটনায় আজ বুধবার হল প্রাধ্যক্ষের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী ছাত্র।

সাজ্জাদুলকে মারধরে অভিযুক্ত মানিকুর রহমান ওরফে মানিক রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের (২০১৭-১৮ শিক্ষাবর্ষ) ছাত্র। তিনি হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিয়াম রহমানের অনুসারী হিসেবে পরিচিত।

নির্যাতনের ঘটনার বর্ণনা দিতে গিয়ে ভুক্তভোগী সাজ্জাদুল হক বলেন, ‘গতকাল মঙ্গলবার রাতে আমি আমার কক্ষে (২৪৯ নম্বর) অনলাইনে একটি টিউশনের ক্লাস নিচ্ছিলাম। এর মধ্যে মানিকুর রহমানসহ চতুর্থ বর্ষের কয়েকজন ছাত্র আমাদের কক্ষে আসেন। তারা আমাকে ডাকেন। তারা চাচ্ছিলেন, আমি উঠে গিয়ে তাদের সালাম দেই এবং হ্যান্ডশেক করি। কিন্তু অনলাইনে ক্লাস চলায় আমি তাদের বলি যে ক্লাসটা শেষ করে আমি উঠছি। ক্লাস চলার সময়ই মানিকুর আমাকে কলার ধরে টান দেন। একটু পরে ক্লাস শেষ করে খাটের সামনে যেতে না যেতেই মানিকুর আমার কানে ও মুখে সজোরে থাপ্পড় দেন। তিনি আমাকে অকথ্য গালিগালাজ করতে থাকেন। মানিকুর আমাকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে থাকেন এবং একপর্যায়ে জোরে লাথিও দেন।’

এ ঘটনায় আজ বুধবার সকালে সূর্যসেন হলের প্রাধ্যক্ষ মোঃ মকবুল হোসেন ভূঁইয়া বরাবর লিখিত অভিযোগ করেছেন বলে জানান সাজ্জাদুল হক। তিনি বলেন, আমি আমার সঙ্গে ঘটে যাওয়া অন্যায় শারীরিক ও মানসিক নির্যাতনের বিচার চাই। আজ (বুধবার) সকালে হল কার্যালয়ে গিয়ে একজন আবাসিক শিক্ষকের কাছে প্রাধ্যক্ষ বরাবর লেখা অভিযোগটি জমা দিয়েছি। তিনি বলেছেন, ঘটনার সত্যতা পেলে ব্যবস্থা নেয়া হবে।

এদিকে সূর্যসেন হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিয়াম রহমান বলেছেন, সাজ্জাদুলকে মারধরের ঘটনায় অভিযুক্ত মানিকুর রহমান ‘দুঃখপ্রকাশ’ করেছেন।

তিনি বলেন, ‘যে ঘটনাটি ঘটেছে, তা অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত। এ রকমটা আগে কখনো হয়নি। কথা-কাটাকাটি থেকে থাপ্পড় দেয়ার ঘটনাটি ঘটেছে। ঘটনার পর মানিকুর রহমান দুঃখ প্রকাশও করেছেন। দু’জনের সঙ্গে (অভিযোগকারী ও অভিযুক্ত) কথা বলে আমরা বিষয়টি ঠিক করে নেব।’

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৫১ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১০ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৭ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৩ অপরাহ্ণ
  • রাত ১৯:২৬ অপরাহ্ণ
  • ভোর ৬:০৩ পূর্বাহ্ণ