শুক্রবার | ২০ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ রমজান, ১৪৪৭ হিজরি | ৭ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ১০:৩০

শুক্রবার | ২০ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ রমজান, ১৪৪৭ হিজরি | ৭ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ১০:৩০

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম ইবি শাখার অনলাইন কর্মশালা অনুষ্ঠিত

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০০ অপরাহ্ণ
  • রাত ১৯:১৪ অপরাহ্ণ
  • ভোর ৬:২৮ পূর্বাহ্ণ

ইসমাইল হোসেন রাহাত, ইবি প্রতিনিধি :বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার তত্বাবধানে রবিবার (৩০ অক্টোবর) কবিতা লিখন বিষয়ক অনলাইন কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন কবি ও প্রাবন্ধিক গোলাম কিবরিয়া পিনু।

তিনি বলেন , ‘কবিতা হলো সাধনার বিষয়, দীর্ঘ সাধনার পরেই এবিষয়ে দক্ষ হওয়া সম্ভব। বেশি বেশি বই পাঠ এর মাধ্যমে নিজের বোধ ও মননশীলতার বিকাশ ঘটনোর মাধ্যমেই ভালো কবি হয়ে ওঠা সম্ভব। বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম ইবি শাখা কবিতার চর্চা ও বিকাশে আজ যে আয়োজন করেছে এর মাধ্যমে তরুণ প্রজন্ম উৎসাহিত হবে বলে মনে করি।

সংগঠনের ইবি শাখার উপ-দপ্তর সম্পাদক রুহুল আমিনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন শাখা সভাপতি এস এ এইচ ওয়ালিউল্লাহ, সহ-সভাপতি নূর মোহাম্মদ শাওন, সাধারণ সম্পাদক আবু তালহা আকাশ, যুগ্ম সাধারণ সম্পাদক সুকান্ত দাস, সাংগঠনিক সম্পাদক শ্যামলী খাতুন, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক তুহিন বাবু, সাহিত্য ও পাঠাগার বিষয়ক সম্পাদক মাহফুজা খাতুন লিমা, দপ্তর সম্পাদক আশিকুর রহমান, সম্পাদকীয় পর্ষদ রুখসানা খাতুন ইতি ও আল-আমীন।

সমাপনী বক্তব্যে শাখা সভাপতি এস এ এইচ ওয়ালিউল্লাহ বলেন, ‘ বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম ইবি শাখা তরুণ লেখকদের লেখালেখি বিষয়ে সার্বক্ষণিক বিভিন্ন কর্মশালার আয়োজন করে থাকে। তারই ধারাবাহিকতায় আমাদের আজকের এই আয়োজন। আমরা প্রত্যাশা করি আমাদের এই আয়োজনে তরুণ প্রজন্মের অনেক কবি, কবিতা লেখার বিষয়ে নতুন পথ খুঁজে পাবে’।

উল্লেখ্য, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম ইবি শাখা লেখালেখি আগ্রহ জাগ্রত করে। সংগঠনটি বিভিন্ন সময়ে কর্মশালা, হাতে কলমে প্রশিক্ষণসহ নানা কর্মসূচি আয়োজন করে থাকে। ২০১৯ সালে প্রতিষ্ঠার পর থেকে ১৭ টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে পরপর তিনবারের ‘বর্ষসেরা’ শাখা নির্বাচিত হয় ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০০ অপরাহ্ণ
  • রাত ১৯:১৪ অপরাহ্ণ
  • ভোর ৬:২৮ পূর্বাহ্ণ