শনিবার | ১৪ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫ শাবান, ১৪৪৭ হিজরি | ১ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ৭:৪৩

শনিবার | ১৪ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫ শাবান, ১৪৪৭ হিজরি | ১ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ৭:৪৩

ইবিসহ সারাদেশে স্তন ক্যান্সার সচেতনতায় গোলাপি সড়ক শোভাযাত্রা

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:২২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৪ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৪ অপরাহ্ণ
  • রাত ১৯:০৯ অপরাহ্ণ
  • ভোর ৬:৩৪ পূর্বাহ্ণ

ইসমাইল হোসেন রাহাত, ইবি প্রতিনিধি:ক্যাপ কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের উদ্যোগে সারাদেশে স্তন ক্যান্সার সচেতনতার মাসে সর্বসাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধিতে গোলাপি শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। রবিবার (৩০ অক্টোবর) সেই ধারাবাহিকতা ইসলামী বিশ্ববিদ্যালয়ের শোভাযাত্রা ও আলোচনা সভা আয়োজিত হয়েছে।

জানা যায়, সংগঠনটির উপদেষ্টা হাবিবুল্লাহ তালুকদার রাসকিন নেতৃত্বে ৩ দিন ব্যাপী গোলাপি সড়ক শোভাযাত্রাটি শুরু হয়। প্রথমদিন শনিবার (২৯ অক্টোবর) লালমাটিয়া থেকে যাত্রা শুরু হয়। আলোচনা সভাটি রবিবার (৩০ অক্টোবর) বেলা ১১টায় ফলিত বিজ্ঞান ভবন এর ১৪০ নং গ্যালারি রুমে অনুষ্ঠিত হয়েছে।

ক্যান্সার ইপিডেমিওলজি বিভাগের প্রধান হাবিবুল্লাহ তালুকদার রাসকিনসহ আরও উপস্থিত ছিলেন ক্যান্সার প্রতিরোধ ও গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান নুসরাত জাহান সৌরভ, জাতীয় চলচিত্র পুরস্কার প্রাপ্ত মসিহউদ্দিন শাকের, সাফের চেয়ারম্যান মির আব্দুর রাজ্জাক,খায়রুল আমিন,সাজ্জাদ মাবুদ, শিক্ষক সমিতির সভাপতি ও হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগ এর অধ্যাপক ডা. মিজানুর রহমান, আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ডাঃ মোঃ মোজাম্মেল হোসেনসহ ২ জন ডাক্তার ও সাংবাদিক বৃন্দসহ প্রায় শতাধিক শিক্ষার্থী। ক্যাপ কুষ্টিয়া জোনের প্রেসিডেন্ট সিয়াম মির্জার নেতৃত্বে ও সিদওয়ানুল হকের সঞ্চালনায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় কেন্দ্রীয় উপদেষ্টাসহ বিশিষ্ট ব্যাক্তিবৃন্দ ক্যান্সার সচেতনতায় করণীয় বিষয়ে বক্তব্য প্রদান করেন। ‘সূর্য দীঘল বাড়ি’ চলচ্চিত্রের পরিচালক মসিহউদ্দিন শাকের, স্বলিখিত কবিতা ‘ক্যান্সারের গান’ পাঠ করেন এবং সবশেষে সমাপনী বক্তব্য রাখেন ক্যাপ কুষ্টিয়া জোনের সাবেক সাধারণ সম্পাদক তাজমিন সুলতানা মিমি।

অলোচনা সভায় সংগঠনটির উপদেষ্টা হাবিবুল্লাহ তালুকদার বলেন, ‘ ৫-৫-৭ মেনে চলার কথা। ৫ টি ব্যাপার তথা বাল্যবিবাহ, তামাক, লালমাংস, একাধিক সঙ্গী ও বিশৃঙ্খল জীবন ত্যাগ করার কথা, ৫ টি ভালো অভ্যাস তথা পরিচ্ছন্নতা, পরিমিত ফল ও সবজি খাওয়া, ব্রেস্ট ফিডিং, ভ্যাকসিন ও নিয়মিত স্ক্রিনিং এর কথা বলেন। এবং এই ৭ টি লক্ষণ এর কথা বলেন যা সাধারণ মনে হলেও হতে পারে ক্যান্সার এর লক্ষণ। তিনি আরো বলেন, “আমরা ক্যান্সার নিয়ে মানুষকে আতঙ্কিত করতে চাই না,সচেতন করতে চাই। ”

ক্যাপের প্রেসিডেন্ট সিয়াম মির্জা বলেন, ” আমরা একটি যুদ্ধে নেমেছি এবং সেটা ক্যান্সারের বিরুদ্ধে।আমরা সবাই চাই বাংলাদেশের একজন মাও যেন এই ক্যান্সারের ব্যাপারে সচেতন না হয়ে মারা না যাক। কোনো মায়েরই প্রাপ্য নয় কেবল লজ্জা ও জড়তায় এই নীরব ঘাতক ক্যান্সার এর সাথে লড়াই করা”।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:২২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৪ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৪ অপরাহ্ণ
  • রাত ১৯:০৯ অপরাহ্ণ
  • ভোর ৬:৩৪ পূর্বাহ্ণ