শুক্রবার | ২০ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ রমজান, ১৪৪৭ হিজরি | ৭ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ১০:১৮

শুক্রবার | ২০ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ রমজান, ১৪৪৭ হিজরি | ৭ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ১০:১৮

সখিপুরে ছাত্রলীগের সকল কার্যক্রম স্থগিতের নির্দেশ

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০০ অপরাহ্ণ
  • রাত ১৯:১৪ অপরাহ্ণ
  • ভোর ৬:২৮ পূর্বাহ্ণ

সাইফুল ইসলাম, টাঙ্গাইল: টাঙ্গাইলের সখীপুর উপজেলা ছাত্রলীগের আহবায়ক কমিটির সকল সাংগঠনিক কার্যক্রম স্থগিত করার নির্দেশ দিয়েছেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ।

রবিবার (২৩ অক্টোবর) কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কেন্দ্রীয় কমিটি এ নির্দেশ দেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরী সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, আনীত অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ ছাত্রলীগ, টাঙ্গাইল জেলা শাখার অন্তর্গত সখীপুর উপজেলা শাখার আহবায়ক কমিটির সকল সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা হলো। সেই সাথে বাংলাদেশ ছাত্রলীগ, টাঙ্গাইল জেলা শাখার অন্তর্গত সখীপুর উপজেলা শাখা, সরকারি মুজিব কলেজ শাখা এবং সখীপুর শহর শাখা ছাত্রলীগ কমিটির বিরুদ্ধে আনীত অভিযোগের ভিত্তিতে অধিকতর তদন্তের স্বার্থে ইন্দ্রনীল দেব শর্মা রনি, নাহিদ হাসান শাহীন ও মো. ফাইজুল ইসলাম নিক্সন সজীবকে সদস্য করে ৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হলো।

উক্ত তদন্ত কমিটিকে আগামী ৭ কার্য দিবসের মধ্যে সুপারিশসহ তদন্ত প্রতিবেদন কেন্দ্রীয় দপ্তর সেলে জমা দেওয়ার নির্দেশ প্রদান করা হলো।

এদিকে কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশক্রমে সখীপুর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা ও তিনটি কমিটির আনীত অভিযোগের প্রেক্ষিতে তদন্ত সাপেক্ষে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়ায় উপজেলা ছাত্রলীগের সদ্য সাবেক ও পদবঞ্চিত নেতৃবৃন্দ সন্ধ্যায় উপজেলা শহরের প্রধান রাস্তাগুলো প্রদক্ষিণ করে কেন্দ্রীয় ছাত্রলীগকে ধন্যবাদ জানিয়ে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেন।

উল্লেখ্য,গত ৩০ সেপ্টেম্বর সখীপুরে উপজেলা, শহর ও কলেজ ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়। টাঙ্গাইল জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের যৌথ স্বাক্ষরে ঘোষিত কমিটিতে উপজেলা ছাত্রলীগে রাসেল আল মামুনকে আহ্বায়ক,আল মাহমুদ প্রান্ত,সাইফুল ইসলাম হৃদয়, মোঃ জুয়েল রানা ও আল আমিন আহমেদকে যুগ্ম আহ্বায়ক করে পাঁচ সদস্যের আহ্বায়ক কমিটি এবং শহর ছাত্রলীগের পূর্বের কমিটি বিলুপ্তি করে রেজভী সিকদার শান্তকে সভাপতি ও তানভীর হাসানকে সাধারণ সম্পাদক করে ও সরকারি মুজিব কলেজের পূর্বের কমিটি বিলুপ্তি করে খঃ রকিবুল হাসান বিজয়কে সভাপতি ও মোঃ সুমন মিয়া (সীমান্ত) কে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০০ অপরাহ্ণ
  • রাত ১৯:১৪ অপরাহ্ণ
  • ভোর ৬:২৮ পূর্বাহ্ণ