শনিবার | ১৪ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪ রমজান, ১৪৪৭ হিজরি | ১ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | ভোর ৫:২৮

শনিবার | ১৪ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪ রমজান, ১৪৪৭ হিজরি | ১ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | ভোর ৫:২৮

একটি করে ইসলামি বই কেনার আহবান শায়খ আহমাদুল্লাহর

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:০১ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৩ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৫ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০৯ অপরাহ্ণ
  • রাত ১৯:২২ অপরাহ্ণ
  • ভোর ৬:১২ পূর্বাহ্ণ

প্রত্যেককে অন্তত একটি করে ইসলামি বই কেনার উদাত্ত আহ্বান জানিয়েছেন প্রখ্যাত ইসলামিক স্কলার শায়খ আহমাদুল্লাহ। মঙ্গলবার (১৮ অক্টোবর) ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ইসলামি বইমেলায় গিয়ে এ আহবান জানান তিনি।

এদিন সন্ধ্যায় তাৎক্ষণিক এক বৈঠকে মেলায় আসা পাঠক ও দর্শনার্থীদের উদ্দেশে শায়খ বলেন, আমাদের এখানে আসার উদ্দেশ্য হলো বই কেনা এবং আমাদের যেন বই পড়ার অভ্যাস হয়। এখানে এসে সেলফি তুললাম, ফেসবুকে কিছু লাইক কমেন্ট কামাই করলাম এটা যেন আমাদের লক্ষ্য বা টার্গেট না হয়। আসুন আমরা অবশ্যই বই পড়ার নিয়ত করি। বিশেষ করে নবী কারিম (স.)-এর জীবনীর ওপর অন্তত একটি বই আমাদের প্রত্যেকের পড়া উচিত।

এসময় তিনি ইসলামিক ফাউন্ডেশনকে এই আয়োজনের জন্য ধন্যবাদ জানান এবং মেলার জন্য আরও বড় জায়গা দরকার বলে ফাউন্ডেশনের দৃষ্টি আকর্ষণ করেন।

সেজন্য উপস্থিত সকলকে বেশি বেশি মেলায় আসার এবং বই কেনার প্রতি উৎসাহিত করেন প্রখ্যাত এই স্কলার। যাতে মেলার জন্য আরও বড় জায়গা দরকার- তা প্রমাণ হয়।

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) ১৪৪৪ হিজরি উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ চত্বরে চলছে মাসব্যাপী ইসলামি বইমেলা। গত ৮ অক্টোবর মেলার উদ্বোধন করনে ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। মেলা শেষ হবে ৮ নভেম্বর।

ইসলামি বইমেলা ইতোমধ্যে বইপ্রেমীদের মনোযোগ আকর্ষণ করতে সক্ষম হয়েছে। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত জনসাধারণের জন্য উন্মুক্ত। মেলায় পবিত্র কোরআনের অনুবাদ, তাফসির, হাদিস গ্রন্থসহ ইসলামের বিভিন্ন বিষয়ের ওপর মৌলিক ও গবেষণামূলক গ্রন্থ স্থান পেয়েছে। এবার মেলায় ৬২টি ইসলামি প্রকাশনা অংশগ্রহণ করেছে।

মেলা উপলক্ষে বরাবরের মতো এ বছর ইসলামিক ফাউন্ডেশন প্রতিটি বই ৩৫% কমিশনে বিক্রি করছে। তবে বিশেষ কিছু বইয়ে ৫০% থেকে ৭০% কমিশনেও বই বিক্রি করছে বিভিন্ন প্রকাশনী।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৭ মার্চ’২৬) ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটি আয়োজিত সেক্টর পার্কে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত ইফতার ও দোয়া মাহফিলে  কুরআন তেলওয়াতের মধ্যদিয়ে উক্ত মাহফিলের সভাপতিত্ব করেন উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:০১ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৩ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৫ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০৯ অপরাহ্ণ
  • রাত ১৯:২২ অপরাহ্ণ
  • ভোর ৬:১২ পূর্বাহ্ণ