শনিবার | ১৪ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪ রমজান, ১৪৪৭ হিজরি | ১ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | ভোর ৫:৩০

শনিবার | ১৪ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪ রমজান, ১৪৪৭ হিজরি | ১ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | ভোর ৫:৩০

কুয়েতে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় তৃতীয় বাংলাদেশি হাফেজ আবু রাহাত

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:০১ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৩ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৫ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০৯ অপরাহ্ণ
  • রাত ১৯:২২ অপরাহ্ণ
  • ভোর ৬:১২ পূর্বাহ্ণ

সৌদি আরবে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বিজয়ী হওয়া হাফেজ তাকরিম আহমাদকে নিয়ে উচ্ছ্বাসের রেশ না কাটতেই আরো একটি সুসংবাদ বাংলাদেশীদের জন্য। এবার সৌদির প্রতিবেশী দেশ কুয়েত জয় করল বাংলাদেশী ক্ষুদে হাফেজ আবু রাহাত। দেশটির আমির নওয়াফ আল আহমেদ আল জাবের আল সাবাহর তত্ত্বাবধানে আয়োজিত ১১তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশ নিয়ে তৃতীয় স্থান অর্জন করেছে সে।

স্থানীয় সময় বুধবার (১৯ অক্টোবর) সকালে সালওয়ার নিকটবর্তী হোটেল রেজিন্সির হলরুমে অনুষ্ঠিত বর্ণাঢ্য অনুষ্ঠানে তিন ক্যাটাগরির চূড়ান্ত বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। সেখানে ১১৭টি দেশের মধ্যে অনূর্ধ্ব ১৫ বছরের গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করে তৃতীয় স্থান অর্জন করেছে হাফেজ আবু রাহাত।

হাফেজ আবু রাহাত সিরাজগঞ্জের শাহাজাদপুর উপজেলার পইজুরি ইউনিয়নের পূর্বচর পইজুরি গ্রামের রমজান আলীর ছেলে। বাবা রমজান আলী সরদার একজন মুদি দোকানি। আবু রাহাত রাজধানীর মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার ছাত্র। নয়া দিগন্তকে বিষয়টি নিশ্চিত করেছেন মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার প্রতিযোগিতা বিষয়ক সম্পাদক মাওলানা জুবায়ের আহমদ ফারুক।

তিনি জানান, আবু রাহাত ছাড়াও একই প্রতিষ্ঠানের হাফেজ তাওহিদুল ইসলাম নামে আরেকজন এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন অনূর্ধ্ব ৩৫ বছরের গ্রুপে। তবে বিজয়ীদের কাতারে নাম লেখাতে পারেননি তিনি। কিন্তু হাফেজ তাওহিদুল ইসলাম এর আগে দুবাইয়ে অনুষ্ঠিত বিশ্ব হিফজুল কুরআন প্রতিযোগিতায় ৭০টি দেশের মধ্যে ১০ম স্থান অধিকার করেন।

সূত্র জানায়, বাংলাদেশ ধর্ম মন্ত্রণালয়ের অধীনে ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররমে আয়োজিত কুয়েত আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার জন্য বাংলাদেশ থেকে প্রতিযোগিতার মাধ্যমে হাফেজ আবু রাহাত ও হাফেজ তাওহিদুল ইসলাম দুটি গ্রুপে বাংলাদেশের প্রতিনিধি নির্বাচিত হন।

হাফেজ আবু রাহাত এর আগে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা-২০২০ পিএইচপি কুরআনের আলোয় প্রথম স্থান অধিকার করে।

এদিকে কুয়েতের এই প্রতিযোগিতা গত বুধবার (১৩ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে শুরু হয়। এর উদ্বোধন করেন দেশটির শিক্ষা ও ইসলাম বিষয়ক মন্ত্রী আব্দুল আজিজ মাজিদ। এতে উপস্থিত ছিলেন বিভিন্ন রাষ্ট্রে বিচারকের দায়িত্বপালনকারী মিসরের ড. ফুয়াদ আব্দুল মাজিদ, মিসরের বিখ্যাত কারী শায়খ ড. জিবরিল, দুবাইয়ে অনুষ্ঠিত বিশ্ব কুরআন প্রতিযোগিতার উপস্থাপক শায়েখ যায়েদসহ আরো অনেকে। ১৩ অক্টোবর শুরু হওয়া প্রতিযোগিতাটি ১৯ অক্টোবর শেষ হয়।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৭ মার্চ’২৬) ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটি আয়োজিত সেক্টর পার্কে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত ইফতার ও দোয়া মাহফিলে  কুরআন তেলওয়াতের মধ্যদিয়ে উক্ত মাহফিলের সভাপতিত্ব করেন উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:০১ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৩ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৫ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০৯ অপরাহ্ণ
  • রাত ১৯:২২ অপরাহ্ণ
  • ভোর ৬:১২ পূর্বাহ্ণ