শুক্রবার | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪ শাবান, ১৪৪৭ হিজরি | ৩০ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | শীতকাল | রাত ৯:২২

শুক্রবার | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪ শাবান, ১৪৪৭ হিজরি | ৩০ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | শীতকাল | রাত ৯:২২

চরফ্যাশনে ইমামকে নৃশংসভাবে হত্যার তীব্র নিন্দা জানিয়েছে ইসলামী আন্দোলন

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:২২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৪ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৪ অপরাহ্ণ
  • রাত ১৯:০৯ অপরাহ্ণ
  • ভোর ৬:৩৪ পূর্বাহ্ণ

ভোলার চরফ্যাশন উপজেলার এওয়াজপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন জামে মসজিদের ইমাম মাওলানা নুরুল ইসলাম (৩৫) কে কুপিয়ে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ।

রোববার (১৬ অক্টোবর) এক বিবৃতিতে মহাসচিব ইউনুছ আহমাদ বলেন, দেশে একজন মসজিদের ইমামের জীবন ও নিরপাদ নয়। সন্ত্রাসীরা নিহতের ইমামের স্ত্রী মরিয়ম বেগমকে কুপিয়ে গুরুতর জখম করে এবং তার ছোট শিশু বাচ্চাটির হাত ভেঙ্গে দিয়েছে। যা আইয়ামে জাহেলিয়াতকেও হার মানিয়েছে। এধরনের নৃশংস হত্যাকান্ডের নিন্দা জানানোর ভাষা হারিয়ে ফেলেছে।

তিনি বলেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কোন পর্যায়ে গেলে এভাবে একজন ইমামের পুরো পরিবারকে হত্যার চেষ্টা করতে পারে। তা সহজেই অনুমেয়। তিনি বলেন, বর্তমান সময় দেশ, ইসলাম ও মানবতার জন্য অত্যন্ত কঠিন। সন্ত্রাসীদের খুটির জোর কোথায়, সন্ত্রাসীরা আইন আদালত থাকার পরও কিভাবে একজন সম্মানিত আলেমেদীনকে অত্যন্ত পৈশাচিকভাবে হত্যা করেছে।

তিনি সন্ত্রাসীদের গ্রেফতার করে কঠোর শাস্তির দাবি জানান। সেইসাথে নিহত ইমাম মাওলানা নুরুল ইসলামের পরিবারকে উন্নত চিকিৎসার ব্যবস্থা এবং যথাযথ ক্ষতিপুরনের জন্য সংশ্লিষ্ট মহলের প্রতি আহ্বান জানান। অন্যথায় ওলামায়ে কেরাম ময়দানে নেমে আসতে বাধ্য হবে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:২২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৪ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৪ অপরাহ্ণ
  • রাত ১৯:০৯ অপরাহ্ণ
  • ভোর ৬:৩৪ পূর্বাহ্ণ