মঙ্গলবার | ৩ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ রমজান, ১৪৪৭ হিজরি | ১৮ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৮:০১

মঙ্গলবার | ৩ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ রমজান, ১৪৪৭ হিজরি | ১৮ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৮:০১

রাবিতে দু’বাংলার সাহিত্যিকদের নিয়ে সাহিত্য বিষয়ক চিহ্নমেলা

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:০৯ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৪ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২২ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০৫ অপরাহ্ণ
  • রাত ১৯:১৮ অপরাহ্ণ
  • ভোর ৬:২০ পূর্বাহ্ণ

মিনহাজ আবেদিন, রাবি প্রতিনিধি: দুই বাংলার লেখক-পাঠক- সম্পাদকদের নিয়ে সাহিত্য পত্রিকা চিহ্ন’র আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অনুষ্ঠিত হতে যাচ্ছে সাহিত্য বিষয়ক ‘চিহ্নমেলা মুক্তবাঙলা’। আগামী ১৮ সেপ্টেম্বর (সোমবার) এই মেলা অনুষ্ঠিত হবে। শেষ হবে ১৯ সেপ্টেম্বর।

শনিবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের ড. মুহম্মদ শহীদুল্লাহ্ একাডেমিক ভবন চত্বরে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মেলার আহ্বায়ক অধ্যাপক শহীদ ইকবাল।

জানা যায়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক, লেখক শহীদ ইকবালের সম্পাদনায় ‘চিহ্ন’ প্রায় দুই দশক থেকে নিয়মিত বের হচ্ছে। পত্রিকাটি ২০১১ সালে প্রথমবারের মতো দেশের লেখক-লিটল ম্যাগাজিনের সম্পাদক আর বুদ্ধিবৃত্তির মানুষদের নিয়ে আয়োজন করে চিহ্নমেলার। এরই ধারাবাহিকতায় ২০১৩ সালে দ্বিতীয়বারের মতো, ২০১৬ সালে তৃতীয়বারের মতো, ২০১৯ সালে চতুর্থ এবং এবার ২০২২ সালে পঞ্চমবারের মতো এ আসর বসতে যাচ্ছে।

সংবাদ সম্মেলনে অধ্যাপক শহীদ ইকবাল বলেন, এই আয়োজনে দেশ ও দেশের বাইরের দুই শতাধিক লিটলম্যাগ এবং পাঁচ শতাধিক লেখক-পাঠক-সম্পাদকের সম্মেলন ঘটবে। রবিবার বিকেলে ফানুস উড়িয়ে দুই দিনব্যাপী মেলার প্রাক আনুষ্ঠানিক উদ্বোধন করবেন রাবি উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার।

মেলার উদ্বোধন ও অনুষ্ঠানসূচি বিষয়ে তিনি বলেন, সোমবার সকালে শোভাযাত্রা ও মেলার আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হবে। উদ্বোধন করবেন প্রসিদ্ধ লিটলম্যাগ ব্যক্তিত্ব সন্দীপ দত্ত। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন দেশবরেণ্য কবি নির্মলেন্দু গুণ। শোভাযাত্রা শেষে রাত পর্যন্ত বিভিন্ন বিষয়ে আড্ডা, মুক্তভাষণ, গল্প ও কবিতাপাঠ এবং সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হবে।

মেলার দ্বিতীয় দিনও বিভিন্ন বিষয়ে আড্ডা, গ্রন্থ ও পত্রিকার মোড়ক উন্মোচন, প্রবন্ধ পাঠ অনুষ্ঠিত হবে। সমাপনী সন্ধ্যায় বিভিন্ন শ্রেণীতে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে জানান এই আহ্বায়ক।

অধ্যাপক শহীদ ইকবাল আরো জানান, এবারে চিহ্ন সাহিত্যপুরস্কার পাচ্ছেন কথাসাহিত্যিক হামিদ কায়সার, চিহ্ন সারস্বত সম্মাননায় ভূষিত হচ্ছেন প্রবীণ সাহিত্যিক ও শিক্ষাবিদ জুলফিকার মতিন, চিহ্ন লিটলম্যাগ-সম্মাননা পাবেন বাংলাদেশী পত্রিকা ‘তৃতীয় চোখ’ ও ভারতীয় পত্রিকা ‘নৌকো’। এদিনের সাংস্কৃতিক আয়োজনে থাকছে হাসান রাজার বাঁশি, গানের দল ‘মাতাল’-এর দৈশিক পরিবেশনা ও শ্রদ্ধা নাগের ধ্রুপদী নৃত্যায়োজন।

এবারের মেলার নামকরণের বিষয়ে তিনি বলেন, ২০১৬ সালে অনুষ্ঠিত মেলার নাম ছিলো ‘বিশ্ববাংলা’, ২০১৯ সালে ছিলো ‘চিরায়ত বাংলা’ আর এবারে নাম দেওয়া হয়েছে ‘মুক্তবাংলা’। চেতনাটাকে পৌছিয়ে দেওয়ার জন্য শিরোনাম আলাদা দিলেও, মূল বিষয়টা একই আছে। আগামী মেলার নামও হয়তোবা নাম আলাদা হবে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায় অসহায়, হতদরিদ্র ও সাধারণ মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। তুরাগ থানা বিএনপির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ৫৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হাজী মো. চাঁন মিয়া বেপারী।

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:০৯ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৪ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২২ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০৫ অপরাহ্ণ
  • রাত ১৯:১৮ অপরাহ্ণ
  • ভোর ৬:২০ পূর্বাহ্ণ