শুক্রবার | ২০ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ রমজান, ১৪৪৭ হিজরি | ৭ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৯:৫৯

শুক্রবার | ২০ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ রমজান, ১৪৪৭ হিজরি | ৭ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৯:৫৯

রূপসায় চিংড়িতে অপদ্রব্য পুষের অভিযান, ১৫ জনকে জরিমানা

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০০ অপরাহ্ণ
  • রাত ১৯:১৪ অপরাহ্ণ
  • ভোর ৬:২৮ পূর্বাহ্ণ

মুহাম্মাদ ফরহাদ মোল্লা, খুলনা প্রতিনিধি: বাংলাদেশের হোয়াইট গোল্ড চিংড়িতে অপদ্রব্য মিশ্রনকারি অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে রূপসায় র‌্যাব-৬ অভিযান চালিয়ে ১৫ জনকে একলাখ ৪০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেছে। ১২ অক্টোবর রাত সাড়ে ০৯টা হতে সাড়ে ১১টা পর্যন্ত র‌্যাব এ অভিযান চালায়।

খুলনা ৬ র‌্যাব জানায়, খুলনাঞ্চল চিংড়ির জন্য খুবই বিখ্যাত। জিআই পণ্য চিংড়ি বাংলাদেশের হোয়াইট গোল্ড হিসেবে বিশ্বে পরিচিত। খুলনা হতে চিংড়ি দেশের নানা প্রান্তে সরবরাহ করা হয় এবং বিদেশেও রপ্তানি করা হয়। কিছু অসাধু ব্যবসায়ীরা অতিশয় মুনাফার লোভে মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর অপদ্রব্য পুশ করে চিংড়ির ওজন বৃদ্ধি করে আসছে ও ক্ষতিকর রাসায়নিক পদার্থ ব্যবহার করে চিংড়ির রং আকর্ষনীয় করছে।

এরই ধারাবাহিকতায় ১২ অক্টোবর র‌্যাব-৬, সদর কোম্পানি, খুলনার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, রূপসা থানাধীন পূর্ব রূপসা বাসস্ট্যান্ড এলাকায় বিভিন্ন মৎস্য আড়ৎগুলোতে কিছু অসাধু ব্যবসায়ীরা অবৈধভাবে চিংড়ি মাছে অপদ্রব্য পুশ করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি একই তারিখ আনুমানিক রাতে সাড়ে ০৯টা হতে সাড়ে ১১টা পর্যন্ত রূপসা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বাপি কুমার দাস এর সমন্বয়ে মোবাইল কোর্ট পরিচালনা করে।

এ সময় অবৈধভাবে চিংড়িতে অপদ্রব্য (জেলী) পুশ করার দায়ে মৎস্য ও মৎস্য পণ্য নিয়ন্ত্রণ (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) আইন ২০২০ এর ৩৩ ধারায় মেসার্স রাকিব ফিস এর ম্যানেজার ইব্রাহিম শেখকে এক লাখ টাকা, এবং তার কর্মচারী ইমন মোল্লাকে পাঁচ হাজার টাকা, রবিউল ইসলাম জুয়েল, রাসেল ব্যাপারী, নাজিম সরদার, মোঃ মিরাজ, মোঃ আল আমিন ইসলাম, মোঃ রিপন হাওলাদার, মোঃ নাজমুল, বাবু হোসেন, মোঃ হাফিজুর রহমান, রনি মৃধা, মোঃ আলিফ, হানিফ হাওলাদার, মোস্তাকিম হাওলাদারদের প্রত্যেককে তিন হাজার টাকা করে সর্বমোট একলাখ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় উক্ত মৎস্য আড়ৎ হতে অপদ্রব্য (জেলী) পুশকৃত ৯০০ কেজি চিংড়ি জব্দ করা হয়।

জব্দকরা অপদ্রব্য পুশকৃত চিংড়ি মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে ধ্বংস করা হয়েছে এবং জরিমানার অর্থ সংশ্লিষ্ঠ ব্যক্তিরা তাৎক্ষনিক প্রদান করায় বিধি মোতাবেক সরকারি কোষাগারে জমা করা হয়েছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০০ অপরাহ্ণ
  • রাত ১৯:১৪ অপরাহ্ণ
  • ভোর ৬:২৮ পূর্বাহ্ণ