সোমবার | ৯ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯ রমজান, ১৪৪৭ হিজরি | ২৪ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ১১:৪৩

সোমবার | ৯ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯ রমজান, ১৪৪৭ হিজরি | ২৪ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ১১:৪৩

কুড়িগ্রামে নারীসহ অপ্রীতিকর অবস্থায় আটক কলেজ কর্মচারী

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:০৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৪ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৪ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০৬ অপরাহ্ণ
  • রাত ১৯:১৯ অপরাহ্ণ
  • ভোর ৬:১৭ পূর্বাহ্ণ

মোকলেছুর রহমান, জেলা প্রতিনিধি কুড়িগ্রাম:

কুড়িগ্রামের নাগেশ্বরী সরকারী কলেজ সংলগ্ন ছাত্রাবাস থেকে তরুণী সহ কলেজের এক অফিস সহকারীকে আটক করে উত্তম-মধ্যম দিয়েছে এলাকাবাসী।

আটক ঐ ব্যক্তির নাম মোঃ আব্দুল কাদের, তিনি নাগেশ্বরী সরকারি কলেজের বাংলা বিভাগের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক হিসেবে কর্মরত। তিনি কচাকাটা থানার তরীরহাট এলাকার মোঃ মশিউর রহমানের ছেলে, তার সাথে থাকা ছাত্রীর বাড়ি কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায়।

মেয়েটি নাগেশ্বরী সরকারী কলেজের বাংলা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

নাম প্রকাশে অনিচ্ছুক নাগেশ্বরী সরকারি কলেজের এক শিক্ষক জানান, আব্দুর কাদের প্রায় চার বছর ধরে কলেজের পাশে মদিনা ছাত্রাবাসে থাকতো।

রোববার দুপুরে এক শিক্ষার্থীকে নিয়ে ছাত্রাবাসে ঢুকে প্রায় দু’ঘন্টায় বের না হলে আশপাশের লোকজন দরজায় ডাকাডাকি করলে সে সাড়া দেয়নি, পরে ওই কলেজের শিক্ষক ও পাশের ছাত্রী নিবাসের মালিক সেখানে গিয়ে ডেকে বের করলে সে তাদের হাত-পা ধরে, ভুল স্বীকার করে ক্ষমা চায়।

কিন্তু স্থানীয় লোকজন বিষয়টি নিয়ে উত্তেজিত হয়ে আব্দুল কাদেরকে উত্তম-মধ্যম দেয়।

মেয়েটি সহ সবার কাছে ক্ষমা চাইতে বাধ্য করা হয় তাকে, এসময় মেয়েটি জানায়, কাদেরের সাথে তিন বছর ধরে তার প্রেমের সম্পর্ক।

এর আগেও তারা সেখানে দেখা করেছেন, আটকের সময় দু’জনে বিয়ে করতে না চাইলে তাদেরকে বাড়ি পাঠিয়ে দেয়া হয়।

ছাত্রাবাসের আশেপাশের বাসিন্দারা জানান, আব্দুল কাদেরের এমন ঘটনা অতীতেও ঘটিয়েছেন। ছাত্রীনিবাসের একাধিক ছাত্রী অভিযোগ করেন তার বিরুদ্ধে।

মেয়েদের নানারকম কু প্রস্তাব দেন তিনি, বিষয়টি ছাত্রী নিবাসের মালিকদেরও জানানো হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় ছাত্রীনিবাসের এক মালিক বিষয়টি স্বীকারও করেছেন।

নাগেশ্বরী সরকারী কলেজের বাংলা বিভাগের প্রধান মোঃ খাদেমুল ইসলাম বলেন, “বিষয়টি শুনেছি। কলেজের অধ্যক্ষকে জানানো হবে। তিনি পরবর্তী ব্যবস্থা নেবেন”।
এ ব্যাপারে আমি কিছু বলতে চাই না,

এ বিষয়ে অভিযুক্ত আব্দুল কাদেরের মতামত জানতে একাধিকবার তার সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি কথা বলতে রাজি হননি।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৭ মার্চ’২৬) ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটি আয়োজিত সেক্টর পার্কে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত ইফতার ও দোয়া মাহফিলে  কুরআন তেলওয়াতের মধ্যদিয়ে উক্ত মাহফিলের সভাপতিত্ব করেন উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:০৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৪ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৪ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০৬ অপরাহ্ণ
  • রাত ১৯:১৯ অপরাহ্ণ
  • ভোর ৬:১৭ পূর্বাহ্ণ