শনিবার | ২৮ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ১৪ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | দুপুর ১২:৫৭

শনিবার | ২৮ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ১৪ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | দুপুর ১২:৫৭

ইসলামের বিরুদ্ধে সিন্ডিকেটভিত্তিক অপপ্রচার চলছে : মুফতি ফয়জুল করীম

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৪৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৮ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৮ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৫ অপরাহ্ণ
  • রাত ১৯:২৮ অপরাহ্ণ
  • ভোর ৫:৫৭ পূর্বাহ্ণ

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম (শায়খে চরমোনাই) বলেন, ইসলামের অগ্রযাত্রাকে ব্যাহত করতে ইসলামের বিরুদ্ধে সিন্ডিকেটভিত্তিক অপপ্রচার চলছে। বিভিন্নভাবে, বিভিন্ন দিক থেকে ইসলামের সৌন্দর্যকে কলুষিত করতে বিভিন্ন ছদ্মাবরণে কাজ চলছে।

তিনি বলেন, ইসলাম প্রতিষ্ঠার বিশাল কাজ আঞ্জাম দেয়া কারো একার পক্ষে সম্ভব নয়। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এদেশে ইসলাম প্রতিষ্ঠার একটি ক্ষেত্র তৈরি করতে হবে। বাংলাদেশের স্বাধীনতার দীর্ঘ ৫১ বছরেরও বেশি। কিন্তু দেশের রাজনৈতিক পরিস্থিতি কোন সময়ই ইসলামের অনুকূলে ছিল না। পরিস্থিতির প্রেক্ষিতে ইসলামের গণজাগরণ যখন অনিবার্য হয়ে উঠছে, তখনই ইসলামের অগ্রযাত্রা নস্যাতে চক্রান্ত হচ্ছে। এমতাবস্থায় জাতির জাগ্রত বিবেক ওলামায়ে কেরামগণকে দায়িত্বশীল ভূমিকা নিয়ে কাজ করতে হবে।

আজ সোমবার ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় কার্যালয়ে বিভিন্ন পর্যায়ের ওলামায়ে কেরাম ও দায়িত্বশীলদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন দলের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, মুফতি হেমায়েতুল্লাহ কাসেমী, মুফতি কেফায়েতুল্লাহ কাশফী প্রমুখ।

মুফতী ফয়জুল করীম শায়খে চরমোনাই বলেন, ইসলামের একটি মীমাংসিত বিষয় নির্বাচন। এ মীমাংসিত বিষয়টি নিয়ে নতুনভাবে ফতোয়া দিয়ে ইসলাম থেকে মানুষকে দূরে রাখার চেষ্টায় আমরা খুশি হতে না পারলেও অপরাপর ইসলামবিরোধী শক্তিগুলো খুশি হয়েছে। কেননা এ-জাতীয় ফতোয়ায় ইসলামের ক্ষতি হলেও তাদের কোন ক্ষতি হবে না।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৪৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৮ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৮ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৫ অপরাহ্ণ
  • রাত ১৯:২৮ অপরাহ্ণ
  • ভোর ৫:৫৭ পূর্বাহ্ণ