বৃহস্পতিবার | ২৬ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ১২ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সন্ধ্যা ৭:০৩

বৃহস্পতিবার | ২৬ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ১২ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সন্ধ্যা ৭:০৩

করতোয়ায় দেশের বৃহত্তম ওয়াই ব্রিজ হবে : রেলমন্ত্রী

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৪৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৮ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৮ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৫ অপরাহ্ণ
  • রাত ১৯:২৮ অপরাহ্ণ
  • ভোর ৫:৫৭ পূর্বাহ্ণ

রেলমন্ত্রী অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন বলেছেন, করতোয়া নদীতে দেশের বৃহত্তম ‘ওয়াই ব্রিজ’ হবে। রোববার (০২ অক্টোবর) দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়ন পরিষদ চত্বরে নৌকাডুবির ঘটনায় মৃতদের পরিবারকে আওয়ামী লীগের পক্ষ থেকে ৫০ হাজার টাকা করে সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

রেলমন্ত্রী বলেন, আমার সংসদীয় আসনে বোদা-মাড়েয়া এলাকার মানুষের দীর্ঘ দিনের দাবি আউলিয়া ঘাটে একটি ব্রিজ করে দেওয়ার। আমি এমপি হওয়ার পর কথা দিয়েছিলাম, এখানে সেতু হবে। ইতোমধ্যে এখানে সেতু নির্মাণের প্রস্তাব একনেকে পাস হয়েছে।

তিনি আরও বলেন, দেশের প্রথম ওয়াই ব্রিজ হয়েছে কুমিল্লার বাঞ্ছারামপুরে। সেটি ছোট। আর পঞ্চগড়ের বোদা মাড়েয়ায় ওয়াই ব্রিজটি হবে দেশের সবচেয়ে ব্রিজ। এটি মাড়েয়া থেকে কালিয়াগঞ্জ, অপর সংযোগটি হবে বড়শশীতে। ব্রিজের নকশা তৈরি করছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। আগামী শুক্রবার বুয়েট থেকে ১০ সদস্যের একটি টিম আসছে বোদার এই আউলিয়া ঘাটে। এসে তারা জানানোর পর স্টিমেট হবে। স্টিমেট হলে দরপত্র আহ্বান করেই আগামী ডিসেম্বর-জানুয়ারি মাসে কাজ শুরু হবে।

জানা গেছে, পঞ্চগড়ের মাড়িয়াগঞ্জ ও কালিয়াগঞ্জ দুটি ইউনিয়নকে পৃথক করেছে করতোয়া নদী। এই অঞ্চলে দীর্ঘ দিন ধরেই একটি সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছিল স্থানীয়রা। বোদা উপজেলায় যাতায়াত করতে প্রতিদিন হাজারও মানুষ মাড়েয়া-কালিয়াগঞ্জ ইউনিয়নের বিভাজন করা করতোয়া নদী পার হয় ডিঙ্গি নৌকায়। নৌকাগুলো চলে স্যালো মেশিনের মাধ্যমে। এসব নৌকায় স্কুল-কলেজের শিক্ষার্থীরা পারাপার হয়ে থাকে।

স্থানীয়রা জানায়, প্রতি বছর বোদার মাড়েয়ায় বদেশ্বরী মন্দিরে মহালয়ার দিনে বিশেষ পূজা অর্চনার আয়োজন করা হয়। জনশ্রুতি রয়েছে, সীতার ১৬টি খণ্ডের একটি খণ্ড এই মন্দিরে রাখা হয়েছিল। এ কারণে দেশের বিভিন্ন স্থান থেকে এই মন্দিরে পূজা দিতে আসেন অগণিত মানুষ। দীর্ঘ দিন ধরেই মাড়েয়া, কালিয়াগঞ্জ থেকে করতোয়া নদী পার হয়ে এ বদেশ্বরী মন্দিরে আসতে মাড়েয়া ইউনিয়নের আউলিয়া ঘাট ব্যবহার করা হচ্ছে।

স্থানীয়রা বলছেন, মাড়েয়া-কালিয়াগঞ্জ মধ্যকার বিভাজন করা করতোয়া নদীতে একটি সেতু থাকলে আজ স্মরণকালে এমন ভয়াবহ নৌকা ডুবে এত মানুষের মৃত্যু দেখতে হতো না। এ ঘটনায় ৭২ জনের প্রাণ গেছে। ৭২ জনের মধ্যে ৬৯ জনের লাশ পাওয়া গেছে, বাকি ৩ জন এখনো নিখোঁজ রয়েছেন। এজন্য শোক থাকতে থাকতেই করতোয়ায় সেতু নির্মাণ চান। রেলমন্ত্রীর দেওয়া আশ্বাসের দ্রুত বাস্তবায়ন চান তারা।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৪৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৮ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৮ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৫ অপরাহ্ণ
  • রাত ১৯:২৮ অপরাহ্ণ
  • ভোর ৫:৫৭ পূর্বাহ্ণ