শুক্রবার | ২০ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০ রমজান, ১৪৪৭ হিজরি | ৬ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সন্ধ্যা ৬:২২

শুক্রবার | ২০ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০ রমজান, ১৪৪৭ হিজরি | ৬ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সন্ধ্যা ৬:২২

টি-টেন লিগে বাংলাদেশের পাঁচ ক্রিকেটার, অবিক্রিত তামিম-রিয়াদ

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৫১ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১০ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৭ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৩ অপরাহ্ণ
  • রাত ১৯:২৬ অপরাহ্ণ
  • ভোর ৬:০৩ পূর্বাহ্ণ

গতকাল অনুষ্ঠিত হলো আবুধাবী টি-টেন লিগের ষষ্ঠ আসরের প্লেয়ার্স ড্রাফট। যেখানে নাম লিখিয়েছিলেন বাংলাদেশের সাত ক্রিকেটার। এর মধ্যে দল পেয়েছেন চারজন। আগে থেকেই আইকন ক্যাটাগরিতে সাকিব আল হাসানকে দলে ভিড়িয়েছে বাংলা টাইগার্স। সব মিলিয়ে ছোট ফরম্যাটের টুর্নামেন্টের আসন্ন আসরে দেখা যাবে বাংলাদেশের পাঁচ ক্রিকেটারকে।

টি-টেন লিগের প্লেয়ার্স ড্রাফটে নাম দিয়েছিলেন নুরুল হাসান সোহান, মৃত্যুঞ্জয় চৌধুরী, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, তামিম ইকবাল খান, মাহমুদউল্লাহ রিয়াদ ও আফিফ হোসেন ধ্রুব। শেষের তিনজনের প্রতি আগ্রহ দেখায়নি কোনো ফ্রাঞ্চাইজি। বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সবার আগে প্লেয়ার্স ড্রাফটে নাম লেখান ওয়ানডে দলপতি এবং দেশসেরা ওপেনার তামিম।

বাংলাদেশি মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজি বাংলা টাইগার্সে সাকিবের সতীর্থ হয়েছেন উইকেটকিপার ব্যাটসম্যান সোহান ও সিমিং অলরাউন্ডার মৃত্যঞ্জয়। তারকা পেসার মোস্তাফিজকে দলে ভিড়িয়েছে টিম আবুধাবী। প্লেয়ার্স ড্রাফটের অন্তিম মুহূর্তে গিয়ে ঢাকা এক্সপ্রেস খ্যাত ডানহাতি গতি তারকা তাসকিনের জায়গা হয়েছে ডেকান গ্ল্যাডিয়েটর্সে।

সাকিবের বাংলা টাইগার্সে আরও থাকছেন পাকিস্তানের তারকা পেসার মোহাম্মদ আমির, নিউজিল্যান্ডের কলিন মুনরো, আফগান মারকাটারি ব্যাটার হজরতউল্লাহ জাজাই, ক্যারিবিয়ান তারকা এভিন লুইস, ড্যান ক্রিশ্চিয়ান, বেনি হাওয়েলদের মতো নামকরা পারফর্মাররা। সবমিলিয়ে শক্তিশালী দল গড়েছে বাংলা টাইগার্স। ফ্র্যাঞ্চাইজিটির হেড কোচের ভূমিকায় থাকবেন বাংলাদেশের সাবেক ক্রিকেটার আফতাব আহমেদ।

টি-টেন লিগের এবারের আসর শুরু হবে আগামী ২৩ নভেম্বর। ৪ ডিসেম্বর ফাইনাল দিয়ে পর্দা নামবে টুর্নামেন্টটির। একই সময়ে ভারতের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলবে বাংলাদেশ। তাই আসন্ন টুর্নামেন্টটিতে লাল সবুজের প্রতিনিধিদের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৫১ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১০ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৭ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৩ অপরাহ্ণ
  • রাত ১৯:২৬ অপরাহ্ণ
  • ভোর ৬:০৩ পূর্বাহ্ণ