বৃহস্পতিবার | ১২ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২ রমজান, ১৪৪৭ হিজরি | ২৭ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ১১:১৯

বৃহস্পতিবার | ১২ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২ রমজান, ১৪৪৭ হিজরি | ২৭ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ১১:১৯

❝সীরাত চর্চাকে গণপরিসরে ছড়িয়ে দিতে হবে❞

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:০১ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৩ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৫ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০৯ অপরাহ্ণ
  • রাত ১৯:২২ অপরাহ্ণ
  • ভোর ৬:১২ পূর্বাহ্ণ

একটি অনুপম আদর্শ প্রতিষ্ঠার লক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ কর্তৃক আয়োজিত সীরাত প্রতিযোগিতা ও জাতীয় সীরাত সম্মেলন’২২ বাস্তবায়ন উপলক্ষে মিডিয়া ব্যক্তিত্ব ও অনলাইন এক্টিভিস্ট মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ২৪ সেপ্টেম্বর শনিবার, সকাল ১০টায় পুরানা পল্টনস্থ আইএবি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মাদ ইমতিয়াজ আলম।

বক্তাগণ বলেন, সীরাত চর্চাকে গণপরিসরে ছড়িয়ে দিতে হবে। রাসূল সা.-এর সীরাত চর্চাকে ব্যাপক হারে সর্বত্র ছড়িয়ে দিয়ে সে আলোতে নিজ জীবন, সমাজ এবং রাষ্ট্র গঠনে সকলকে একযোগে কাজ করতে হবে। তারা বলেন, সমাজ ও রাষ্ট্রে অশান্তির মূল কারণ রাসূল সা.-এর জীবনাদর্শ রাষ্ট্রে প্রতিষ্ঠিত না থাকা।

সভাপতির বক্তব্যে মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম বলেন, পরকালের নাজাতের জন্য ব্যক্তি জীবনের সর্বক্ষেত্রে রাসুল (সা.)-এর আদর্শ অনুসরণ ও বাস্তবায়ন করাই হচ্ছে প্রকৃত মুমিন-মুসলমানের মূল কাজ। রাসুল (সা.)-এর জীবনাদর্শ প্রতিষ্ঠা করতে পারলেই সমাজে শান্তি ও সম্প্রীতি গড়ে তোলা সম্ভব। তিনি সকল দল, সংগঠনকে ব্যাপকভাবে সীরাত চর্চা করার আহ্বান জানান।

এতে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ুম, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব শাহ ইফতেখার তারিক, অনলাইন এক্টিভিস্ট মাওলানা রুহুল আমিন সাদী, বাংলাদেশ ইসলামী লেখক ফোরামের সভাপতি মাওলানা মুনিরুল ইসলাম, ইসলামী যুব আন্দোলন-এর সেক্রেটারি জেনারেল আতিকুর রহমান মুজাহিদ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সহ-সভাপতি শরিফুল ইসলাম রিয়াদ, ইসলামী মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদ-এর কেন্দ্রীয় সভাপতি শহিদুল ইসলাম কবির, আওয়ার ইসলাম সম্পাদক হুমায়ূন আইয়ূব, রেডিও একাত্তরের ইসলামিক অনুষ্ঠান পরিচালক মোমিন চৌধরী, ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের জয়েন্ট সেক্রেটারি ডা. শহিদুল ইসলাম, প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ মুহাম্মাদ সাইফুল ইসলাম, লেখক ও সম্পাদক জিয়াউল আশরাফ, হাসিব আর রহমান, সালমান হাবীব, শাহনুর শাহীন প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন কে এম শরিয়াতুল্লাহ ও এম এম শোয়াইব।

[প্রেস বিজ্ঞপ্তি]

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৭ মার্চ’২৬) ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটি আয়োজিত সেক্টর পার্কে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত ইফতার ও দোয়া মাহফিলে  কুরআন তেলওয়াতের মধ্যদিয়ে উক্ত মাহফিলের সভাপতিত্ব করেন উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:০১ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৩ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৫ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০৯ অপরাহ্ণ
  • রাত ১৯:২২ অপরাহ্ণ
  • ভোর ৬:১২ পূর্বাহ্ণ