বৃহস্পতিবার | ১২ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২ রমজান, ১৪৪৭ হিজরি | ২৭ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | দুপুর ১২:৫৬

বৃহস্পতিবার | ১২ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২ রমজান, ১৪৪৭ হিজরি | ২৭ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | দুপুর ১২:৫৬

ইয়াস ব্লাড ব্যাংকের ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালন

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:০১ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৩ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৫ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০৯ অপরাহ্ণ
  • রাত ১৯:২২ অপরাহ্ণ
  • ভোর ৬:১২ পূর্বাহ্ণ

ঝালকাঠিতে নানা আয়োজনে ইয়াস ব্লাড ব্যাংকের ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। “এসো রক্তদানে এগিয়ে যাই” এই স্লোগানে শনিবার প্রেস ক্লাব হলরুমে ইয়ুথ অ্যাকশন সোসাইটি-ইয়াসের সহযোগিতায়, এর অঙ্গ সংগঠন ইয়াস ব্লাড ব্যাংক এর আয়োজনে আলোচনা সভা, সম্মাননা স্মারক প্রদান, শপথ পাঠ, কেক কাটা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ইয়াস ব্লাড ব্যাংকের সভাপতি সুমাইয়া রহমান সেতু এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ডা. এইচ এম জহিরুল ইসলাম তত্ত্বাবধায়ক সদর হাসপাতাল ঝালকাঠি।

বিশেষ অতিথি ছিলেন ইসরাত জাহান সোনালী (উপদেষ্টা ও মহিলা ভাইস চেয়ারম্যান সদর উপজেলা ঝালকাঠি), মোঃ আসাদুজ্জুমান (উপজেলা সমাজসেবা অফিসার ঝালকাঠি), কাজী খলিলুর রহমান (সভাপতি প্রেস ক্লাব ঝালকাঠি), মোঃ আক্কাস সিকদার (উপদেষ্টা ও সহ-সভাপতি প্রেস ক্লাব ঝালকাঠি), উপদেষ্টা- মোঃ হাসান মাহমুদ, ইয়াসের সভাপতি মোঃ শাকিল হাওলাদার রনি ও সাধারন সম্পাদক মোঃ মাহিদুল ইসলাম রাব্বি সহ বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি – যুব রেড ক্রিসেন্ট সোসাইটি, রক্ত কনিকা ফাউন্ডেশন, ঝালকাঠি অক্সিজেন ব্যাংক , প্রথম আলো বন্ধুসভা, ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, অভিযাত্রিক ব্লাড ব্যাংক, প্রজ্ঞা ফাউন্ডেশন, স্বপ্নের আলো ফাউন্ডেশন, একতা ক্লাব ও পাঠাগার, ইউনিক ব্লাড ব্যাংক ও ইয়াস
ব্লাড ব্যাংকের সদস্যবৃন্দ।

আলোচনা সভার শুরুতে শুভেচ্ছা বক্তব্যে ইয়াস ব্লাড ব্যাংকের সাধারন সম্পাদক রনি চন্দ্র তাদের দুই বছরের কার্যক্রম তুলে ধরেন। তিনি বলেন, এই দুই বছরে আমাদের কাছে মোট ২৯৬৭ ব্যাগ এর আবেদনের প্রেক্ষিতে ১৮২৩ ব্যাগ রক্তদান করতে সক্ষম হয়েছি। এবং এখন পর্যন্ত ৬৭৮ জন থ্যালাসেমিয়া রোগীকে রক্তদান করতে পেরেছি।

আলোচনা সভায় বক্তারা বলেন, রক্তদান একটি মহৎ কাজ, সেচ্ছায় রক্তদানের মাধ্যমে অনেক গরীব অসহায় মানুষ আজ বিনামূল্যে রক্ত পাচ্ছে। ইয়াস ব্লাড ব্যাংক এই দুই বছরে যে কাজ করেছে তা ঝালকাঠিতে একটি বিরল বিষয় এবং বক্তারা রক্তদানের সুবিধা-অসুবিধা নিয়ে আলোচনা করে ও ইয়াস ব্লাড ব্যাংকের সাফল্য কামনা করে এর ধারাবাহিকতা বজায় রাখার আহবান জানান।

প্রধান অতিথি রক্তযোদ্ধাদের শপথ বাক্য পাঠ করান ও ইয়াস ব্লাড ব্যাংকের সকল কার্যক্রমে তার যথাসাধ্য সহযোগিতা থাকবে এবং সদর হাসপাতালে একটি কক্ষের ব্যবস্থা করে দিবেন বলে অঙ্গীকার করেন।

আলোচনা সভা শেষে পাঁচজন সেরা সদস্যদের সম্মাননা স্মারক ও তিন জন সদস্যকে পুরস্কার প্রদান করা হয়। তারা হলেন- মাসুদুর রহমান মাসুক, মোঃ জালাল খান, আন্না ইসরাত বহ্নি, শাহনাজ মুন, মুক্তি আক্তার, সুমি আক্তার, সুমাইয়া রহমান সেতু ও সাব্বির হোসেন রানা।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

1 thought on “ইয়াস ব্লাড ব্যাংকের ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালন”

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৭ মার্চ’২৬) ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটি আয়োজিত সেক্টর পার্কে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত ইফতার ও দোয়া মাহফিলে  কুরআন তেলওয়াতের মধ্যদিয়ে উক্ত মাহফিলের সভাপতিত্ব করেন উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:০১ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৩ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৫ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০৯ অপরাহ্ণ
  • রাত ১৯:২২ অপরাহ্ণ
  • ভোর ৬:১২ পূর্বাহ্ণ