রবিবার | ২৯ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ১৫ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | বিকাল ৪:০৩

রবিবার | ২৯ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ১৫ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | বিকাল ৪:০৩

ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্থাপনকারীদের লজ্জিত হওয়া উচিত: নাসরুল্লাহ

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৪৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৮ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৮ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৫ অপরাহ্ণ
  • রাত ১৯:২৮ অপরাহ্ণ
  • ভোর ৫:৫৭ পূর্বাহ্ণ

ইহুদিবাদী সেনাদের গুলিতে ফিলিস্তিনি সাংবাদিক শিরিন আবু-আকলেহ’র নিহত হওয়ার ঘটনায় ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্থাপনকারী আরব দেশগুলোর লজ্জিত হওয়া উচিত বলে মন্তব্য করেছেন লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ।

তিনি শুক্রবার লেবাননের একটি নির্বাচনি সভায় বক্তব্য রাখতে গিয়ে এ মন্তব্য করেন। সাইয়্যেদ নাসরুল্লাহ বলেন, ফিলিস্তিনি জনগণ যে নির্যাতিত এবং ইহুদিবাদী ইসরাইল যে দাগী অপরাধী এই হত্যাকাণ্ডের ঘটনায় তা আরেকবার প্রমাণিত হয়েছে।

গত ১১ মে সকালে অধিকৃত পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে ইসরাইলি সেনাদের আগ্রাসনের খবর প্রচার করতে গিয়ে ইহুদিবাদী সেনাদের গুলিতে নিহত হন কাতারভিত্তিক নিউজ চ্যানেল আল-জাজিরার সাংবাদিক শিরিন আবু-আকলেহ। তাকে কাছে থেকে মাথায় গুলি করে হত্যা করা হয়।

তিনি বলেন, আবু-আকলেহ’র শাহাদাতের ঘটনায় প্রমাণিত হয়েছে ফিলিস্তিন থেকে লেবানন ও মিশর পর্যন্ত ইসরাইলি শত্রুদের পাশবিকতা, শত্রুতা ও গণহত্যা সমান তালে চলছে।

পশ্চিম তীরে ইসরাইলিদের অপরাধযজ্ঞ তুলে ধরতেন শিরিন আবু-আকলেহ

হিজবুল্লাহ নেতা বলেন, যেসব আরব ও মুসলিম দেশ ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্থাপন করেছে এ ঘটনায় তাদের লজ্জা পাওয়া উচিত। তিনি বলেন, ইহুদিবাদীদের পাশবিকতার কোনো সীমারেখা নেই এবং এই জঘন্য শত্রুদের এখনই প্রতিহত করতে না পারলে তার সঙ্গে সম্পর্ক স্থাপনকারীরাও একদিন ইহুদিবাদীদেরই হাতে ধ্বংস হবে।

সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেন, হিজবুল্লাহ না থাকলে এতদিন লেবাননের বিস্তীর্ণ এলাকা ইসরাইলিরা দখল করে নিত। তিনি হিজবুল্লাহর প্রতিরোধ সংগ্রামে সহযোগিতা করার জন্য ইরান ও সিরিয়ার প্রতি কৃতজ্ঞতা জানান।#

পার্সটুডে/

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৪৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৮ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৮ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৫ অপরাহ্ণ
  • রাত ১৯:২৮ অপরাহ্ণ
  • ভোর ৫:৫৭ পূর্বাহ্ণ