শুক্রবার | ২০ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ রমজান, ১৪৪৭ হিজরি | ৭ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৮:৪৬

শুক্রবার | ২০ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ রমজান, ১৪৪৭ হিজরি | ৭ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৮:৪৬

ধর্মীয় অনুভূতিতে আঘাত, পুলিশ কনস্টেবল গ্রেপ্তার

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০০ অপরাহ্ণ
  • রাত ১৯:১৪ অপরাহ্ণ
  • ভোর ৬:২৮ পূর্বাহ্ণ

ঢাকার নবাবগঞ্জে ইসলাম ধর্ম ও মহানবী (সঃ)-কে নিয়ে কটূক্তি করে ফেসবুকে মন্তব্য করার অভিযোগে অভিযুক্ত পুলিশ কনস্টেবল প্রীতম মণ্ডলকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ।

রাতভর অভিযান চালিয়ে শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সকালে ঢাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা যায়, ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোবাশশিরা হাবীব খানের নেতৃত্বে ঢাকা দক্ষিণ গোয়েন্দা পুলিশের একটি দল বৃহস্পতিবার রাতভর অভিযান চালিয়ে শুক্রবার সকালে ঢাকার একটি বাসা থেকে গ্রেপ্তার করে প্রীতমকে।

অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মোবাশশিরা হাবীব খান বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষয়টি আলোচিত হওয়ায় ঢাকা জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামানের নির্দেশে প্রীতমকে গ্রেপ্তারে কাজ শুরু করে গোয়েন্দা পুলিশ।

তিনি আরও বলেন, বৃহস্পতিবার রাতভর চেষ্টার পর শুক্রবার সকালে প্রীতমকে গ্রেপ্তার করতে সক্ষম হই।

গ্রেপ্তারের পর তাকে নবাবগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পুলিশ সাত দিনের রিমান্ড আবেদন করে আসামিকে আদালতে পাঠিয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

এদিকে, ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অপরাধে অভিযুক্ত পুলিশ সদস্য প্রীতম মণ্ডলকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে বলেও জানান ডিবির এই এএসপি।

জানা যায়, অভিযুক্ত পুলিশ সদস্য প্রীতম মণ্ডল নবাবগঞ্জ উপজেলার শোল্লা গ্রামের বাসিন্দা। সম্প্রতি ইসলাম ধর্ম ও মহানবী (সঃ)-কে নিয়ে ফেসবুকে কটূক্তি করেন তিনি। এ ঘটনায় অনেকটা উত্তেজিত হয়ে উঠেন ধর্মপ্রাণ মানুষ।

নবাবগঞ্জ উপজেলা প্রশাসন ও থানা পুলিশের দ্রুত পদক্ষেপের কারণে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। এ ঘটনায় নবাবগঞ্জ থানায় অভিযুক্ত প্রীতম মণ্ডল ও আলোক সরকার কার্তিক নামে আরেকজনের বিরুদ্ধে ফৌজদারী আইনে মামলা করা দায়ের করা হয়েছে।

এদিকে ইসলাম ধর্ম ও মহানবী (সঃ)-কে নিয়ে কটূক্তির প্রতিবাদে শুক্রবার নবাবগঞ্জের বিভিন্ন স্থানে মানববন্ধন ও বিক্ষোভের ডাক দেয় ধর্মপ্রাণ মুসল্লীরা।

অপরদিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লীগণকে শান্তি শৃংখলা বজায় রাখার জন্য অনুরোধ করে শুক্রবার সকালে উপজেলা প্রশাসনের ফেসবুক আইডি থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০০ অপরাহ্ণ
  • রাত ১৯:১৪ অপরাহ্ণ
  • ভোর ৬:২৮ পূর্বাহ্ণ