শনিবার | ২৮ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ১৪ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | দুপুর ২:০৭

শনিবার | ২৮ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ১৪ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | দুপুর ২:০৭

‘আইন আদালত থাকতে তথাকথিত গণকমিশনের তালিকা তৈরির এখতিয়ার নেই’

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৪৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৮ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৮ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৫ অপরাহ্ণ
  • রাত ১৯:২৮ অপরাহ্ণ
  • ভোর ৫:৫৭ পূর্বাহ্ণ

জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি মাওলানা নূরুল হুদা ফয়েজী বলেছেন, মৌলবাদী ও সাম্প্রদায়িক সন্ত্রাস তদন্তে কথিত ‘গণকমিশন’ কর্তৃক এক হাজার মাদরাসা ও পরশপাথরতুল্য ১১৬ জন আলেমের বিরুদ্ধে ২২ শ’ পৃষ্ঠার শ্বেতপত্র প্রস্তুত দেশবিরোধী ও সংবিধানবিরোধী কাজ।

তিনি বলেন, দেশে আইন আদালত থাকতে তথাকথিত ‘গণকমিশন’ মাদরাসা ও আলেমদের বিরুদ্ধে তদন্ত বা তালিকা তৈরির এখতিয়ার নেই। এধরণের কাজ দেশের স্বাধীনতা ও সংবিধান বিরোধী কাজ। আলেমদের তালিকা করে তাদেরকে হেয়প্রতিপন্ন করার অধিকার তাদেরকে কে দিয়েছে?

তিনি ইসলাম ও দেশবিরোধী এধরণের চক্রান্ত রুখতে ওলামায়ে কেরামকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

আজ (১৩ মে) বিকেলে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় কমিটির এক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা গাজী আতাউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সম্পাদক মাওলানা মুফতী হেমায়েতুল্লাহ কাসেমী, মুফতী কেফায়েতুল্লাহ কাশফী, মাওলানা আব্দুর রাজ্জাক, মাওলানা কামাল উদ্দিন সিরাজ, মাওলানা আব্দুল আজিজ কাসেমী, মাওলানা লোকমান হোসেন জাফরী, মুফতি রফিকুন্নবী হক্কানী, মাওলানা শাহজাহান হাবিবি, মাওলানা আশরাফ আলী নুরী, মাওলানা আব্দুল্লাহ আল মর্তুজা কাসেমী, মুফতি রেদওয়ানুল হক, মাওলানা বাছির উদ্দিন মাহমুদ প্রমুখ ওলামায়ে কেরাম।

মাওলানা নূরুল হুদা ফয়েজী বলেন, কথিত গণকমিশনের সদস্য সচিব ব্যারিস্টার তুরিন আফরোজ নিজের মায়ের সম্পদ কুক্ষিগত করা ও মানবতা বিরোধী অপরাধের প্রসিকিউটর থাকাকালীন অবৈধ অর্থের লোভে আসামির সাথে বোরকা পরে সাক্ষাৎ করার বিষয়টি প্রমাণিত হওয়ায় তাকে অপসারণ করা হয়েছে। ২০১২ সালে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের বিরুদ্ধে নিন্দা ও সংবিধান লঙ্ঘনের অভিযোগ এনে বাংলাদেশ সংসদ সর্বসম্মত একটি প্রস্তাব পাস করে। বাংলাদেশ আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ তাকে স্যাডিস্ট বলে অভিহিত করেছেন। সেই মানিক দ্বৈত নাগরিক হওয়া সত্বেও তা গোপন করে বিচারপতি হয়েছেন, যা চরম অন্যায়। কাজেই এধরণের গণধিকৃত ব্যক্তিদের আলেম ও মাদরাসা নিয়ে কথা বলার অধিকার নেই। তুরিন ও মানিকদের অনৈতিক কর্মকান্ডের বিচার করতে হবে।

মাওলানা ফয়েজী বলেন, অবিলম্বে তথাকথিত ‘গণকমিশন’-এর সাথে জড়িতদের বিরুদ্ধে সংবিধান লঙ্ঘন করে আলেম ও মাদরাসার বিরুদ্ধে তালিকা ও তদন্ত করার দায়ে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৪৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৮ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৮ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৫ অপরাহ্ণ
  • রাত ১৯:২৮ অপরাহ্ণ
  • ভোর ৫:৫৭ পূর্বাহ্ণ