বুধবার | ১৮ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮ রমজান, ১৪৪৭ হিজরি | ৪ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ১:১৭

বুধবার | ১৮ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮ রমজান, ১৪৪৭ হিজরি | ৪ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ১:১৭

টি২০ বিশ্বকাপে বাংলাদেশের দল ঘোষণা

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৫৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১১ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৬ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১১ অপরাহ্ণ
  • রাত ১৯:২৪ অপরাহ্ণ
  • ভোর ৬:০৭ পূর্বাহ্ণ

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ। এতে স্থান পাননি মাহমুদউল্লাহ রিয়াদ। অধিনায়ক সাকিব আল হাসানের সাথে সহ-অধিনায়ক হিসেবে আছেন নুরুল হাসান সোহান।

আগামী অক্টোবরে অস্ট্রেলিয়ায় শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে আইসিসি ১৫ সেপ্টেম্বরের মধ্যে দল ঘোষণার সময় নির্ধারণ করেছে। আইসিসির বেঁধে দেয়া সময়ের এক দিন আগেই দল ঘোষণা করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বুধবার মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে বিশ্বকাপের দল ঘোষণা করেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজেও খেলবে একই দল।

মাহমুদউল্লাহ ছাড়াও সর্বশেষ এশিয়া কাপের দল থেকে বাদ পড়েছেন এনামুল হক, মোহাম্মদ নাঈম, পারভেজ হোসেন ও মেহেদী হাসান। এনামুল ও নাঈম এশিয়া কাপের প্রথম ম্যাচে ওপেনিং করেছিলেন, তবে পরের ম্যাচে খেলানো হয়নি তাঁদের। পারভেজ হোসেন জিম্বাবুয়েতে শেষ টি-টোয়েন্টিতে অভিষেক করেছিলেন, তবে এরপর এশিয়া কাপের দলে থাকলেও খেলানো হয়নি তাকে। এ ছাড়া অবসর নিয়েছেন মুশফিকুর রহিম।

তাদের জায়গায় দলে ফিরেছেন চোট থেকে সেরে ওঠা লিটন দাস, নুরুল হাসান সোহান ও ইয়াসির আলি রাব্বি।

বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ দল :
সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান (সহ-অধিনায়ক), মোসাদ্দেক হোসেন, ইয়াসির আলি রাব্বি, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, হাসান মাহমুদ, সাইফউদ্দিন, নাজমুল হোসেন শান্ত ও নাসুম আহমেদ।

স্ট্যান্ড বাই : শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, শেখ মাহেদী হাসান ও সৌম্য সরকার।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৫৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১১ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৬ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১১ অপরাহ্ণ
  • রাত ১৯:২৪ অপরাহ্ণ
  • ভোর ৬:০৭ পূর্বাহ্ণ