সোমবার | ৯ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০ শাবান, ১৪৪৭ হিজরি | ২৬ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | শীতকাল | দুপুর ২:১৮

সোমবার | ৯ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০ শাবান, ১৪৪৭ হিজরি | ২৬ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | শীতকাল | দুপুর ২:১৮

স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদন্ড

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:২৪ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১১ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫১ অপরাহ্ণ
  • রাত ১৯:০৬ অপরাহ্ণ
  • ভোর ৬:৩৭ পূর্বাহ্ণ

যুলকার নাইন, নাটোর প্রতিনিধি:

স্ত্রী হত্যার দায়ে নাটোরে স্বামীর যাবজ্জীবন কারাদন্ড। নাটোরের বড়াইগ্রামে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী মোঃ শাহীন মন্ডলকে যাবজ্জীবন কারাদন্ডাদেশ দিয়েছে আদালত। এছাড়া ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ শরীফ উদ্দিন এই রায় দিয়েছেন।

আদালত সুত্রে জানাযায়, নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া কালিকাপুর এলাকার আফছার মিয়াজীর মেয়ে চাম্পা খাতুনের(২৫) সাথে ২০১৫ সালে একই উপজেলার তেলো পশ্চিমপাড়া গ্রামের রইস উদ্দিন মন্ডলের ছেলে শাহীন মন্ডলের বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের জন্য চাম্পাকে নিযার্তন করতে থাকে স্বামী সহ শশুর বাড়ির লোকজন। বিয়ের ৬ মাস পর ২০১৬ সালের ২০ জানুয়ারী সকালে স্বামীসহ তার পরিবারের লোকজন যৌতুকের জন্য চাম্পাকে নিযার্তন করে।

এক পযার্য়ে চাম্পার গলা কেটে হত্যা করার পর তারা মৃত অবস্থায় ঘরের মধ্যে ফেলে রেখে স্বামী,শমুর,শাশুড়ি সহ বাড়ির অন্যরা পালিয়ে যায়। খবর পেয়ে চাম্পার বাবা সহ এলাকাবাসী শশুর বাড়িতে গিয়ে চাম্পাকে মৃত অবস্থায় স্বামী শাহীন মন্ডলের ঘরে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর মর্গে প্রেরণ করে।

এ ব্যাপারে আফছার মিয়াজী বাদি হয়ে বড়াইগ্রাম থানায় চাম্পার স্বামী শাহীন মন্ডল,শশুর রইস মন্ডল ও শাশুড়ি রমেসা বেগম সহ অজ্ঞাত আরো ৪জনকে আসামী একটি মামলা দায়ের করেন।

তদন্ত শেষে পুলিশ শুধুমাত্র চাম্পার স্বামী শাহীন মন্ডলের বিরুদ্ধে চার্জশীট দাখিল করে। তদন্তে শশুর ও শাশুড়ি সহ অন্যদের সম্পৃক্ততার না থাকায় তাদের অব্যাহতি দিয়ে চাম্পার স্বামী শাহীন মন্ডলের বিরুদ্ধে চার্জশীট দেয় পুলিশ। মামলাটি বিচারের জন্য অত্র আদালতে প্রেরিত হলে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ শরীফ উদ্দিন স্বাক্ষ্য প্রমান শেষে সন্দেহাতীতভাবে অভিযোগ প্রমানিত হওয়ায় স্বামী শাহীন মন্ডলকে উল্লেখিত দন্ডে দন্ডিত করেন।

আদালতের ভারপ্রাপ্ত পাবলিক প্রসিকিউটার আরিফুর রহমান রায়ের সত্যতা নিশ্চিত করে জানান, দন্ডিত আসামীর উপস্থিতিইে রায় ঘোষনা করেন বিচারক। রায়ে আসামী শাহীন মন্ডলকে যাবজ্জীবন সহ ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে আরো ৬ মাস বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করেছেন বিচারক।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:২৪ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১১ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫১ অপরাহ্ণ
  • রাত ১৯:০৬ অপরাহ্ণ
  • ভোর ৬:৩৭ পূর্বাহ্ণ