শনিবার | ২১ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ৭ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ১২:১৯

শনিবার | ২১ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ৭ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ১২:১৯

‘স্বাধীনতা পরবর্তী শাসকদের থেকে জনগণের প্রত্যাশার আর কিছু নাই’

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৫১ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১০ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৭ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৩ অপরাহ্ণ
  • রাত ১৯:২৬ অপরাহ্ণ
  • ভোর ৬:০৩ পূর্বাহ্ণ

কল্যাণমূখী রাষ্ট্র প্রতিষ্ঠায় স্বাধীনতা পরবর্তী শাসকরা ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ (আইএবি)-এর যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।

তিনি বলেন, দেশের জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠার ব্যাপারে কার্যকরী ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে স্বাধীনতা পরবর্তী শাসকরা। খাদ্য তথা দ্রব্যমূল্যের ক্রমাগত ঊর্ধ্বগতির কারনে জনগণের নাভিশ্বাস উঠে গেছে। স্বাস্থ্য খাতের ভঙ্গুর দশা। এখনো অসহায় জনগোষ্ঠীকে খোলা আকাশের নিচে রাত্রি যাপন করতে দেখা যায়।

আজ (২৫ এপ্রিল) সোমবার বেলা ৪ টায় রাজধানীর মিরপুরস্থ এটিএন পার্টি হাউস এন্ড কনভেনশন সেন্টারে ইসলামী আন্দোলন বাংলাদেশ মিরপুর থানার উদ্যোগে আয়োজিত “কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় সিয়ামের ভূমিকা”- শীর্ষক এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত মন্তব্য করেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশ মিরপুর থানা সভাপতি নূরুল ইসলাম নাঈম-এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর যুগ্ম মহাসচিব আলহাজ্ব প্রকৌশলী আশরাফুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর উত্তরের ঢাকা মহানগর উত্তরের সহ-সভাপতি মুফতী ওয়ালী উল্লাহ, প্রচার সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ গিয়াস উদ্দিন (পরশ), দারুস সালাম সালাম থানা সভাপতি আলহাজ্ব আবু ইউসুফ, মিরপুর থানা উপদেষ্টা আলহাজ্ব হারুন-অর-রশীদ প্রমুখ।

গাজী আতাউর রহমান বলেন; স্বপ্নের বাংলাদেশ আজ লুটেরা, সন্ত্রাসী দুর্নীতিবাজদের কবলে। ক্ষমতা কুক্ষিগত করে রাখতে সকল শাসক জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে। বিচারহীনতার কারনে জনগণ বিচার ব্যবস্থার উপরে আস্থা হারিয়েছে। আইনের দোহাই দিয়ে জনগণের বাকস্বাধীনতা কেড়ে নেয়া হয়েছে। নানাবিধ সমস্যা ও সঙ্কটের মধ্যদিয়ে দেশ চলছে। ক্ষমতাকে কাজে লাগিয়ে দেশের টাকা লুটপাট করে বিদেশে পাঠিয়েছে। বিদেশের মাটিতে বেগমপাড়া গড়ে তুলেছে।

তিনি বলেন, আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে লুটেরাদের হাত থেকে রক্ষা করে দেশকে কল্যাণরাষ্ট্র গঠনে ইসলামের নীতি-আদর্শ প্রতিষ্ঠার বিকল্প নাই।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৫১ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১০ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৭ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৩ অপরাহ্ণ
  • রাত ১৯:২৬ অপরাহ্ণ
  • ভোর ৬:০৩ পূর্বাহ্ণ