শুক্রবার | ২০ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ রমজান, ১৪৪৭ হিজরি | ৭ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৮:০০

শুক্রবার | ২০ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ রমজান, ১৪৪৭ হিজরি | ৭ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৮:০০

‘খালেদা জিয়াকে নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত’

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০০ অপরাহ্ণ
  • রাত ১৯:১৪ অপরাহ্ণ
  • ভোর ৬:২৮ পূর্বাহ্ণ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য অনৈতিক, অবৈধ ও রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত। রাজনৈতিক প্রতিহিংসার কারণে খালেদা জিয়াকে কটুক্তি করছেন সরকার প্রধান।

গতকাল মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নিয়ে বিএনপি’র আহ্লাদের আর শেষ নেই।

এ মন্তব্যের পরিপ্রেক্ষিতে মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়া তার ন্যূনতম চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন। ডাক্তাররা বারবার বিদেশে বিশেষায়িত হাসপাতালে চিকিৎসার জন্য বললেও সরকার রাজনৈতিক প্রতিহিংসার কারণে কর্ণপাত করছে না। কী দুর্ভাগ্য এই জাতির যে, দেশে একটি অনির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী ক্ষমতায় বসে আছেন যার ন্যূনতম রাজনৈতিক শিষ্টাচার নেই। তিনি গতকাল খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে যে ধরনের উক্তি করেছেন আমরা ভাবতেও পারি না। প্রধানমন্ত্রীর চেয়ারটা বৈধ হোক আর অবৈধ হোক এই ধরনের উক্তি কেউ করতে পারে। এর একটাই কারণ- প্রতি মুহূর্তে তিনি খালেদা জিয়াকে হিংসা করেন তাকে সহ্য করতে পারেন না।

বুধবার নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক দোয়া মাহফিলের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মির্জা ফখরুল। জাতীয়তাবাদী যুবদলের দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে।

বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ে দেশে ন্যায় বিচার ভুলন্ঠিত হয়েছে। তারা দেশের সমস্ত অর্জনকে ধ্বংস করে ফেলেছে। হত্যা-গুম-খুন করে দেশকে জিম্মি করে রেখেছে। তাই বিএনপি’র সামনে আন্দোলনের মাধ্যমে প্রতিরোধ গড়ে তোলা ছাড়া বিকল্প পথ খোলা নেই। আসুন নিজেদের সংগঠিত করে জনগণকে সাথে নিয়ে দুর্বার গণ আন্দোলনের মাধ্যমে সরকারকে পরাজিত করা। সরকারকে পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরে বাধ্য করতে হবে।

এসময় ঢাকা মহানগর উত্তর বিএনপি’র সভাপতি আমান উল্লাহ আমান, দক্ষিণের সভাপতি আব্দুস সালাম, যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দীন টুকু প্রমুখ উপস্থিত ছিলেন।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০০ অপরাহ্ণ
  • রাত ১৯:১৪ অপরাহ্ণ
  • ভোর ৬:২৮ পূর্বাহ্ণ