শুক্রবার | ২০ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ রমজান, ১৪৪৭ হিজরি | ৭ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সন্ধ্যা ৭:৫১

শুক্রবার | ২০ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ রমজান, ১৪৪৭ হিজরি | ৭ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সন্ধ্যা ৭:৫১

‘ইসরাইলের অপরাজেয় মিথ ভেঙে দিয়েছে জিহাদ আন্দোলনের ক্ষেপণাস্ত্র’

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০০ অপরাহ্ণ
  • রাত ১৯:১৪ অপরাহ্ণ
  • ভোর ৬:২৮ পূর্বাহ্ণ

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলকে অপরাজেয় শক্তি হিসেবে তুলে ধরার জন্য যে কল্প-কাহিনী বা মিথ চালু করা হয়েছে তা ইসলামি জিহাদ আন্দোলনের ক্ষেপণাস্ত্র ভেঙে চুরমার করে দিয়েছে। সম্প্রতি ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর ইসরাইলি বাহিনী আগ্রাসন চালালে ইসলামি জিহাদ আন্দোলন রকেট ছুঁড়ে তার জবাব দিয়েছে এবং এর মধ্যদিয়ে ইসরাইলি বাহিনীর অপরাজেয় শক্তির মিথ ভেঙে দিয়েছে।

সোমবার (২২ আগস্ট) ইসলামি জিহাদ আন্দোলনের শীর্ষ পর্যায়ের কমান্ডার আহমাদ আল-মোজাল্লা এসব কথা বলেন।

তিনি বলেন, ইসলামি জিহাদ আন্দোলনের সামরিক শাখা আল-কুদস ব্রিগেড ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে ইসরাইলকে উল্লেখযোগ্যভাবে আঘাত করেছে এবং দেখিয়ে দিয়েছে যে, প্রতিরোধ আন্দোলনকে পরাজিত করা যাবে না।

তিনি আরও বলেন, অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর ইসরাইলের দমন-পীড়ন মোকাবেলা করতে হলে জাতীয় ঐক্য ও সংহতি রক্ষা অত্যন্ত জরুরি।

আহমাদ আল-মোজাল্লা বলেন, ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন দখলদার ইসরাইলের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখবে এবং টিকে থাকার প্রয়োজনে ফিলিস্তিনি জনগণ সংগ্রামের পথ বেছে নিয়েছে।

গত ৫ আগস্ট ইসরাইল গাজার ওপর নতুন করে আগ্রাসন চালায় এবং বিমান হামলার মাধ্যমে ইসলামি জিহাদ আন্দোলনের অন্যতম শীর্ষ কমান্ডার তাইসির আল-জাবারিসহ প্রায় ৫০ জন ফিলিস্তিনিকে শহীদ করে। জবাবে জিহাদ আন্দোলন ইসরাইলকে লক্ষ্য করে শত শত রকেট ছোঁড়ে। এতে ইসরাইল দ্রুতই পিছু হটতে বাধ্য হয়। এবারের যুদ্ধের সময় ইসরাইলের ৫৮টি জনবসতি জিহাদ আন্দোলনের রকেট হামলার শিকার হয়।

সূত্র: পার্সটুডে

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০০ অপরাহ্ণ
  • রাত ১৯:১৪ অপরাহ্ণ
  • ভোর ৬:২৮ পূর্বাহ্ণ