সোমবার | ২৩ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ৯ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ১০:০৫

সোমবার | ২৩ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ৯ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ১০:০৫

আওয়ামী লীগের পায়ের নিচে শুধু মাটিই না, কংক্রিটের ঢালাই আছে: হানিফ

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৫১ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১০ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৭ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৩ অপরাহ্ণ
  • রাত ১৯:২৬ অপরাহ্ণ
  • ভোর ৬:০৩ পূর্বাহ্ণ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, বিএনপি-জামাতের অপতৎপরতা কোনো দিন সফল হবে না। কারণ আওয়ামী লীগের পায়ের নিচে শুধু মাটিই না, একেবারে কংক্রিটের ঢালাই আছে।

আজ বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ আয়োজিত শোক দিবসের আলোচনা সভায় যোগ দেয়ার আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মাহবুব উল আলম হানিফ বলেন, ‘বিএনপির কাজ হচ্ছে শুধু বিদেশের কাছে ধরনা দিয়ে সরকারের পতন ঘটানো যায় কিনা সে বিষয়ে ষড়যন্ত্র করা। আওয়ামী লীগের পায়ের নিচে শুধু মাটিই না, একেবারে কংক্রিটের ঢালাই আছে। আওয়ামী লীগের শিকড় অনেক গভীরে।’

তিনি বলেন, বিএনপি’র পায়ের নিচে মাটি ছিল না বলেই আজ তারা রাজপথে চোখের পানি, নাকের পানি ফেলে বিদেশীদের কাছে নালিশ করে বেড়াচ্ছে।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, বিএনপি এসব করে সাময়িক তৃপ্তি পাচ্ছে, তাদের দলের নেতাকর্মীদের উজ্জ্বীবিত করার চেষ্টা করছে। এর বাইরে আর কিছুই না।

পরে হানিফ ইসলামী বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ট আব্দুল হামিদ মিলনায়তনে ইবি ছাত্রলীগ আয়োজিত শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।

ইবি ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিক আরাফাতের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ভিসি অধ্যাপক ড. শেখ আবদুস সালাম, ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই, কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, প্রোভিসি অধ্যাপক ড. মাহবুবুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. আলমগীর হোসেন ভুঁইয়া প্রমুখ।

তিনি পরে বিকেল ৩টায় কুষ্টিয়া পাবলিক লাইব্রেরী মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত এক বিশাল শোক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।

সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার সেলিম আলতাফ জর্জ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী প্রমুখ।

সূত্র : বাসস

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৫১ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১০ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৭ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৩ অপরাহ্ণ
  • রাত ১৯:২৬ অপরাহ্ণ
  • ভোর ৬:০৩ পূর্বাহ্ণ