শনিবার | ২১ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ৭ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ৯:৪৪

শনিবার | ২১ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ৭ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ৯:৪৪

ইউক্রেন সংকটের প্রধান উসকানিদাতা আমেরিকা: চীন

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৫১ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১০ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৭ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৩ অপরাহ্ণ
  • রাত ১৯:২৬ অপরাহ্ণ
  • ভোর ৬:০৩ পূর্বাহ্ণ

টানা সাড়ে পাঁচ মাস ধরে ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। পূর্ব ইউরোপের এই দেশটিতে আগ্রাসন শুরুর পর থেকেই মস্কোর সমালোচনায় সরব অনেক দেশ। এমনকি অস্ত্র ও নিষেধাজ্ঞা নিয়ে ইউক্রেনের পাশে দাঁড়িয়ে সৃষ্ট সংকটের জন্য বিশ্বের বহু দেশ রাশিয়াকেই দায়ী করে যাচ্ছে।

তবে এবার স্রোতের বিপরীতে অবস্থান নিয়ে কার্যত রাশিয়ার পাশে দাঁড়িয়েছে চীন। একইসঙ্গে ইউক্রেনে চলমান সংকটের জন্য আমেরিকাকে ‘প্রধান উসকানিদাতা’ হিসেবেও অভিহিত করেছে দেশটি।

বৃহস্পতিবার (১১ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার রাষ্ট্রীয় বার্তাসংস্থা তাস-এর সাথে একটি সাক্ষাৎকারে মস্কোতে চীনের রাষ্ট্রদূত ঝাং হানহুই ইউক্রেন সংকটের জন্য আমেরিকাকে ‘প্রধান উসকানিদাতা’ হিসেবে আখ্যায়িত করেন।

বুধবার প্রকাশিত ওই সাক্ষাৎকারে তিনি সামরিক জোট ন্যাটোর বার বার সম্প্রসারণ এবং ইউক্রেনকে ইউরোপীয় ইউনিয়নে অর্ন্তভুক্ত করতে চাওয়াসহ রাশিয়াকে কোণাঠাসা করার চেষ্টার জন্য ওয়াশিংটনকে অভিযুক্ত করেছেন।

সাক্ষাৎকারে চীনা রাষ্ট্রদূত ঝাং বলেছেন, ইউক্রেনীয় সংকটের সূচনাকারী এবং প্রধান উসকানিদাতা হিসাবে ওয়াশিংটন রাশিয়ার ওপর অভূতপূর্বভাবে নিষেধাজ্ঞা আরোপ করার মধ্যেই কিয়েভকে অস্ত্র ও সামরিক সরঞ্জাম সরবরাহ অব্যাহত রেখেছে। তাদের চূড়ান্ত লক্ষ্য হলো দীর্ঘস্থায়ী যুদ্ধ বজায় রাখা এবং নিষেধাজ্ঞার কবলে ফেলে রাশিয়াকে নিঃশেষ ও চূর্ণ করা।

তিনি বলেন, স্নায়ুযুদ্ধের মানসিকতা পুনরুজ্জীবিত করতে, চীন ও রাশিয়াকে আটকাতে এবং প্রধান শক্তিধর দেশগুলোর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা ও সংঘর্ষকে উসকে দিতে যুআমেরিকা ইউক্রেন-তাইওয়ানে একই কৌশল প্রয়োগ করার চেষ্টা করছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৫১ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১০ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৭ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৩ অপরাহ্ণ
  • রাত ১৯:২৬ অপরাহ্ণ
  • ভোর ৬:০৩ পূর্বাহ্ণ