বৃহস্পতিবার | ১২ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩ শাবান, ১৪৪৭ হিজরি | ২৯ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | শীতকাল | সকাল ১১:১৮

বৃহস্পতিবার | ১২ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩ শাবান, ১৪৪৭ হিজরি | ২৯ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | শীতকাল | সকাল ১১:১৮

ভাসানচরে রোহিঙ্গাদের জন্য সকল সুযোগ-সুবিধা রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:২২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৪ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৪ অপরাহ্ণ
  • রাত ১৯:০৯ অপরাহ্ণ
  • ভোর ৬:৩৪ পূর্বাহ্ণ

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ভাসানচরে অত্যন্ত ভালো পরিবেশে রোহিঙ্গারা বসবাস করছেন। এখানে রোহিঙ্গাদের জন্য খাবার, শিক্ষা ও চিকিৎসাসহ সকল সুযোগ-সুবিধা রয়েছে। রোহিঙ্গারা কক্সবাজার থেকে ধীরে ধীরে ভাসানচরে চলে আসবেন বলে তিনি আশা ব্যক্ত করেন।

বৃহস্পতিবার (৪ আগস্ট) দুপুরে নোয়াখালীর হাতিয়া উপজেলার ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ কোস্টগার্ডের নতুন পোশাকের উদ্বোধন ও ভাসানচর ক্যাম্প এলাকাটি ড্রোনের মাধ্যমে নিরীক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল পরে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে বলেন, ‘ভাসানচরে রোহিঙ্গাদের জন্য খাবার, শিক্ষা ও চিকিৎসাসহ সকল সুযোগ-সুবিধা রয়েছে। আমরা চাচ্ছি রোহিঙ্গারা কক্সবাজার থেকে ধীরে ধীরে ভাসানচরে আসুক। এখানে খাবার দিচ্ছে জাতিসঙ্ঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার (ইউএনএইচসিআর)। আমরা এর বাইরে যাবতীয় সবকিছু দিচ্ছি।’

মন্ত্রী আরো বলেন, রোহিঙ্গারা যেন পালিয়ে যেতে না পারে এবং কোনো দালালের খপ্পরে না পড়তে পারে সেজন্য কোস্টগার্ড কাজ করছে। এছাড়া তারা যেন কোনো ট্র্যাপে না পড়ে, ভুল তথ্য দিয়ে যেন মানবপাচারকারীরা রোহিঙ্গাদের নিয়ে যেতে না পারে, তা দেখাশোনা করবে কোস্টগার্ড।

তিনি বলেন, ড্রোন দিয়ে কোস্টগার্ড সবকিছু মনিটরিং করবে। তাদের হাতে সবকিছু ন্যস্ত করা হয়েছে। আমরা চাই রোহিঙ্গারা যেন নির্ভয়ে এখানে বসবাস করতে পারে এবং শিগগিরই যেন মিয়ানমারে ফিরে যেতে পারে।

এ সময় ভাসানচরের প্রকল্প পরিচালক এম. রাশেদ সাত্তার, জেলা প্রশাসক ও পুলিশ সুপার ফুল দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে শুভেচ্ছা জানান।

পরে জেলা পুলিশের সুসজ্জিত চৌকস পুলিশ দল স্বরাষ্ট্রমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করেন। এছাড়া, স্বরাষ্ট্রমন্ত্রী ভিআইপি কটেজ মেঘনায় উপস্থিত হলে ভাসানচর কোস্টগার্ড সদস্যরা মন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করেন।

মতবিনিময় শেষে মেঘনা কটেজের পাশে বৃক্ষরোপণ করেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী ভিআইপি কটেজ মেঘনা থেকে ভাসানচর কোস্টগার্ড স্টেশনে উপস্থিত হয়ে বাংলাদেশ কোস্ট গার্ড ব্যারাক পরিদর্শন করেন।

ভাসানচর কোস্টগার্ড স্টেশন পরিদর্শন শেষে এনজিও ব্র্যাকের কৃষিজ বাগান এবং মাছের প্রকল্প পরিদর্শন করেন।

এর আগে, স্বরাষ্ট্রমন্ত্রীর ভাসানচরের রোহিঙ্গা ক্যাম্পে অবস্থানরত রোহিঙ্গাদের খোঁজ-খবর নেন।

কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল আশরাফুল হক চৌধুরী, জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান, জেলা পুলিশ সুপার মো: শহীদুল ইসলামসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

বিকেল সাড়ে ৪টার দিকে স্বরাষ্ট্রমন্ত্রী পরিদর্শন শেষে ভাসানচর থেকে হেলিকপ্টার যোগে চট্টগ্রামের উদ্দেশ্য রওয়ানা করেন।

সূত্র : বাসস

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:২২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৪ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৪ অপরাহ্ণ
  • রাত ১৯:০৯ অপরাহ্ণ
  • ভোর ৬:৩৪ পূর্বাহ্ণ