শুক্রবার | ২৭ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ১৩ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৪:৩৮

শুক্রবার | ২৭ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ১৩ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৪:৩৮

আমেরিকার সাথে উত্তেজনার মধ্যে সামরিক মহড়া চীনের

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৪৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৮ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৮ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৫ অপরাহ্ণ
  • রাত ১৯:২৮ অপরাহ্ণ
  • ভোর ৫:৫৭ পূর্বাহ্ণ

চীনের পিপল লিবারেশন আর্মি তাইওয়ান প্রণালীর কাছে সামরিক মহড়া চালিয়েছে। মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরকে কেন্দ্র করে যখন আমেরিকা ও চীনের মধ্যে প্রচণ্ড রকমের উত্তেজনা চলছে তখন পিপলস লিবারেশন আর্মি এই মহড়া শুরু করল।

চীনের ফুজিয়ান প্রদেশের উপকূলে এই মহড়া চলে। ফুজিয়ান প্রদেশ এবং তাইওয়ানের মূল ভূখণ্ডের মাঝখানে রয়েছে তাইওয়ান প্রণালী। অর্থাৎ ফুজিয়ান প্রদেশ থেকে তাইওয়ান প্রণালী পার হলেই তাইওয়ানের মূল ভূখণ্ড। চীনা সামরিক বাহিনী মহড়ায় তাজা গুলি ব্যবহারের ঘোষণা দিয়েছিল।

শনিবার সকাল ৮টা থেকে রাত ৯টা পর্যন্ত ফুজিয়ান উপকূলে পিংতাং দ্বীপের কাছে এই মহড়া চালানোর কথা ছিল। পিংতাং মেরিটাইম কর্মকর্তারা এজন্য একটি হুঁশিয়ারি সংকেত জারি করে যাতে বলা হয়েছে- নির্ধারিত সময়ের মধ্যে ওই এলাকা সব ধরনের জাহাজ এড়িয়ে চলবে।

তবে এ ঘোষণায় পরিষ্কার করে বলা হয়নি- সামরিক মহড়াই কী ধরনের অস্ত্র ব্যবহার করা হবে এবং কোনো অস্ত্রের পরীক্ষা চালানো হবে কিনা।

মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের বিরুদ্ধে চীন বার বার আমেরিকাকে হুঁশিয়ারি দিয়ে বলেছে, সম্ভাব্য এই সফরের মাধ্যমে দু দেশের মধ্যকার সম্পর্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে; এমনকি সামরিক সংঘাতও শুরু হতো পারে।

শুক্রবার এশিয়ার সফরের উদ্দেশে রওনা দিয়েছেন পেলোসি। তিনি জাপান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া এবং সিঙ্গাপুর যাবেন। এ সময় কিছুক্ষণের জন্য তিনি তাইওয়ানে যাত্রাবিরতি করবেন বলে ঘোষণা দিয়েছেন। এর আগে আমেরিকার সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তা হিসেবে ১৯৯৭ সালে মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার নিউট গিংরিচ তাইওয়ান সফর করেছিলেন। তবে ন্যান্সি পেলোসির মতো গিংরিচ ক্ষমতাসীন দলের স্পিকার ছিলেন না।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৪৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৮ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৮ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৫ অপরাহ্ণ
  • রাত ১৯:২৮ অপরাহ্ণ
  • ভোর ৫:৫৭ পূর্বাহ্ণ