বৃহস্পতিবার | ১৯ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯ রমজান, ১৪৪৭ হিজরি | ৫ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৯:৪২

বৃহস্পতিবার | ১৯ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯ রমজান, ১৪৪৭ হিজরি | ৫ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৯:৪২

টাঙ্গাইলে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ইউএনও কে প্রত্যাহার

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৫৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১১ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৬ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১১ অপরাহ্ণ
  • রাত ১৯:২৪ অপরাহ্ণ
  • ভোর ৬:০৭ পূর্বাহ্ণ

জেলা প্রতিনিধি, টাঙ্গাইল : টাঙ্গাইলে বৈষম‌্যবি‌রোধী ছাত্র আন্দোল‌নে গু‌লি‌তে নিহত মারু‌ফের প‌রিবার‌কে অনুদান অনুষ্ঠা‌নে এক ইউপি চেয়ারম‌্যান‌কে বক্তব‌্য দেওয়ার অভিযোগে ও ইউএনওর শা‌স্তি চে‌য়ে বি‌ক্ষোভ ক‌রেছেন শিক্ষার্থী‌রা। তারা জেলা প্রশাস‌কের কার্যাল‌য়ের সাম‌নে গি‌য়ে অবস্থান নেন। এ সময় আন্দোলনের মু‌খে টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান বিন মোহাম্মদ আলীকে তাৎক্ষণিক প্রত্যাহার করা হয়।

বৃহস্পতিবার (৫ সে‌প্টেম্বর) দুপুরে জেলা প্রশাস‌কের কার্যাল‌য়ের সাম‌নে এই ঘটনা ঘ‌টে।

জানা যায়, বৃহস্পতিবার সকালে সদর উপজেলা প‌রিষদ মিলনায়তনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত মারু‌ফের পরিবার ও আহতদের চিকিৎসার জন্য আর্থিক অনুদানের আয়োজন করা হয়। আয়ো‌জিত ওই অনুষ্ঠানে নিহত মারুফ হত‌্যা মামলার আসামি সদর উপজেলার করটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খালেকুজ্জামান মজনু অনুষ্ঠানস্থলে উপস্থিত হন এবং অনুষ্ঠান চলার এক পর্যায়ে তিনি বক্তব্য দেন। বিষয়টি শিক্ষার্থীদের নজরে আসলে অনুষ্ঠান প্রত্যাহার করেন তারা। এ সময় তারা ইউএনওর পদত্যাগের দাবি জানান। পরে শিক্ষার্থীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গি‌য়ে জড়ো হন এবং ইউএনওর পদত্যাগের দাবিতে তারা আন্দোলন করেন। প‌রে জেলা প্রশাসক তাৎক্ষ‌ণিক বিভাগীয় ক‌মিশনার বরাবর বিষয়টি অবগত করেন। তার কিছুক্ষণ পরেই ইউএনওর প্রত্যাহারের আদেশ আসে। পরে শিক্ষার্থী‌দের দাবির প্রেক্ষিতে উপজেলা  নির্বাহী কর্মকর্তা হাসান বিন মোহাম্মদ আলী উপ‌স্থিত হ‌য়ে সবার সামনে ক্ষমা চেয়ে দুঃখ প্রকাশ ক‌রেন।

এরপর শিক্ষার্থীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শহীদি মার্চ উপলক্ষে টাঙ্গাইলের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহরের পৌর উদ্যানে গি‌য়ে শেষ করেন। এ সময় বক্তব্য দেন ছাত্র প্রতিনিধি মনিরুল ইসলাম, কামরুল ইসলাম, আলামিন ও ফাতেমা রহমান বিথি প্রমুখ।

এদি‌কে ঐতিহাসিক শহীদি মার্চ উপলক্ষে টাঙ্গাইলের ভুঞাপুর ও ধনবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্ররা মিছিল ও সমাবেশ করেছেন। দুপুরে ধনবাড়ী‌ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা বের হয়ে ঢাকা জামালপুর সড়কে জড়ো হন। সেখান থেকে মিছিল নিয়ে শিক্ষার্থীরা ধানবাড়ী উপজেলা পরিষদ চত্বরের শহীদ মিনারে গিয়ে শেষ করেন।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৫৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১১ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৬ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১১ অপরাহ্ণ
  • রাত ১৯:২৪ অপরাহ্ণ
  • ভোর ৬:০৭ পূর্বাহ্ণ