রবিবার | ১৫ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫ রমজান, ১৪৪৭ হিজরি | ১ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | দুপুর ২:৫৯

রবিবার | ১৫ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫ রমজান, ১৪৪৭ হিজরি | ১ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | দুপুর ২:৫৯

বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি করতে হবে -প্রিন্সিপাল সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৫৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১১ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৬ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১১ অপরাহ্ণ
  • রাত ১৯:২৪ অপরাহ্ণ
  • ভোর ৬:০৭ পূর্বাহ্ণ

টেকসই উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো সময়ের অপরিহার্য দাবী। এরই লক্ষ্যে চলতি বছরের বাজেট (২০২৪-২৫) সেশনে শিক্ষা ও গবেষণা খাতে বরাদ্দ বৃদ্ধি করতে হবে। শিক্ষা কাঠামো সংস্কারে ইসলামী মূল্যবোধ, দেশীয় বোধ-বিশ্বাস ও সার্বজনীন গ্রহনযোগ্য পদক্ষেপ এবং প্রতিষ্ঠান সমূহে কারিগরি ও দক্ষতা উন্নয়ন শিক্ষা নিশ্চিত করতে হবে।

আজ ২২ মে ২০২৪ বুধবার দিনব্যাপী ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্র নিয়ন্ত্রিত শিক্ষা প্রতিষ্ঠান প্রতিনিধি সভায় ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, শিক্ষা প্রতিষ্ঠানসমূহে ক্ষমতাসীন ছাত্র সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট হচ্ছে। মাদক, চাঁদাবাজি, ধর্ষণসহ সকল অপকর্মে তাদের নেতৃত্ব রয়েছে। ক্যাম্পাসে এসব সন্ত্রাস নির্ভর রাজনীতি বন্ধ করতে শিক্ষার্থীদের সাথে নিয়ে গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সভাপতি নূরুল বশর আজিজী সভাপতির বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের সকল নৈতিক দাবীর পক্ষে ছাত্র আন্দোলনের অবস্থান সুস্পষ্ট। দেশীয় বোধ-বিশ্বাস, সংস্কৃতি ও মানবতার জন্য চরম হুমকি বিতর্কিত এ শিক্ষা কাঠামো সংস্কার করতে ঐক্যবদ্ধ গণআন্দোলন গড়ে তুলতে হবে।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর সেক্রেটারি জেনারেল মুনতাছির আহমাদ এর সঞ্চালনায় কেন্দ্র নিয়ন্ত্রিত শিক্ষা প্রতিষ্ঠান প্রতিনিধি সভায় এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ-সভাপতি ইউসুফ আহমাদ মানসুর, সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন নূর, প্রশিক্ষণ সম্পাদক মিশকাতুল ইসলাম, তথ্য গবেষণা ও আইন সম্পাদক সুলতান মাহমুদ, অর্থ ও কল্যাণ সম্পাদক হোসাইন ইবনে সরোয়ার, মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় সম্পাদক মুহাম্মাদ আল আমিন, পাবলিক বিশ্ববিদ্যালয় সম্পাদক খায়রুল আহসান মারজান, জাতীয় বিশ্ববিদ্যালয় সম্পাদক মুহাম্মাদ ইবরাহিম খলীল, কওমি মাদরাসা সম্পাদক উবায়দুল্লাহ মাহমুদ, প্রচার ও মিডিয়া সম্পাদক ইউসুফ মালিক, আলিয়া মাদরাসা সম্পাদক মুহাম্মাদ শাহজালাল, স্কুল ও কলেজ সম্পাদক মুহাম্মাদ আশিকুল ইসলাম, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুহাম্মাদ মেহেদি হাসান প্রমূখ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

শিক্ষা প্রতিষ্ঠান প্রতিনিধি সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, তিতুমীর কলেজ, কবি নজরুল কলেজ, বাঙলা কলেজ, বিএম কলেজ, কারমাইকেল কলেজ, নোয়াখালী সরকারি কলেজ, রাজশাহী কলেজ, হাটহাজারী জামিয়া, বগুড়া জামিল, দারুল মা’আরিফ, চরমোনাই কওমিয়া ও আলিয়া, ঢাকা আলিয়া, ছারছিনা আলিয়াসহ কেন্দ্র নিয়ন্ত্রিত শাখা প্রতিনিধি দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন।

 

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৭ মার্চ’২৬) ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটি আয়োজিত সেক্টর পার্কে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত ইফতার ও দোয়া মাহফিলে  কুরআন তেলওয়াতের মধ্যদিয়ে উক্ত মাহফিলের সভাপতিত্ব করেন উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৫৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১১ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৬ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১১ অপরাহ্ণ
  • রাত ১৯:২৪ অপরাহ্ণ
  • ভোর ৬:০৭ পূর্বাহ্ণ