শুক্রবার | ১২ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০ জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি | ২৭ অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | হেমন্তকাল | রাত ১০:২০

শুক্রবার | ১২ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০ জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি | ২৭ অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | হেমন্তকাল | রাত ১০:২০

সখীপুরে প্রধান শিক্ষককে অপসারণের দাবিতে মানববন্ধন

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১০ পূর্বাহ্ণ
  • দুপুর ১১:৫৫ পূর্বাহ্ণ
  • বিকাল ১৫:৩৬ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:১৫ অপরাহ্ণ
  • রাত ১৮:৩৪ অপরাহ্ণ
  • ভোর ৬:৩০ পূর্বাহ্ণ

টাঙ্গাইলের সখীপুরের লাঙ্গুলিয়া উচ্চবিদ্যালয়ের এস এস সি পরীক্ষার্থীদের কাছ থেকে ফরম পূরণের নামে অতিরিক্ত চাঁদা নেয়ার অভিযোগ তুলে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলামকে অপসারণের দাবিতে মানববন্ধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) বেলা ১১ টায় লাঙ্গুলিয়া উচ্চবিদ্যালয়ের মাঠে বিভিন্ন শ্রেণি-পেশার দুই শতাধিক মানুষ, অভিভাবক এবং ওই বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা এ মানববন্ধন করে।

মানববন্ধনে একাধিক শিক্ষার্থী তাদের বক্তব্যে বলেন, ২০২৪ শিক্ষা বর্ষের এস এস সি পরীক্ষার ফরম পূরণের নামে প্রধান শিক্ষক নুরুল ইসলাম প্রায় তিন গুণ টাকা আদায় করেছেন। আর্থিক দৈন্যতার কারণে দাবি করা টাকা দিতে কেউ অপারগতা প্রকাশ করলে তাকে পরীক্ষা দিতে দেয়া হবে না–এমন হুমকি দেয়ার অভিযোগও করেন শিক্ষার্থীরা।

এ ছাড়াও ব্যবহারিক পরীক্ষার নামে জোরপূর্বক অতিরিক্ত অর্থ গ্রহণ, পরীক্ষার প্রবেশপত্রের নামে টাকা গ্রহণ, বাধ্যতামূলক কোচিং, বিদ্যালয়ে নিয়োগ সংক্রান্ত বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগও আনা হয় ওই শিক্ষকের বিরুদ্ধে।

যদিও প্রধান শিক্ষক নুরুল ইসলাম এসব অভিযোগ অস্বীকার করে  বলেন, আমি পরীক্ষার ফরম পূরণ বাবদ অতিরিক্ত টাকা নেইনি। তবে প্রত্যেক শিক্ষার কাছ থেকে ৪০-৫০ টাকা করে বেশি নিয়েছি। এ ছাড়াও ফরম পূরণ বাবদ টাকা ওঠানোর দায়িত্ব ছিল অন্য শিক্ষকদের। তারা যদি কারো থেকে অতিরিক্ত টাকা নিয়ে থাকে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

ওই বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি সিরাজুল ইসলাম সিকদার  বলেন, শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা অতিরিক্ত টাকা ফেরত দেওয়ার জন্য শিক্ষকদেরকে নির্দেশ দেয়া হয়েছে।

সখীপুর উপজেলা শিক্ষা অফিসার হারুনুর রশিদ মুঠোফোনে নয়া দিগন্তকে বলেন, লাঙ্গুলিয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলামের বিষয়ে আমরা অভিযোগ পেয়েছি। দ্রুত তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির নাম ব্যবহার করে পুনরায় প্রভাব বিস্তার — চাকরিচ্যুত মামুনুর রশিদের বিরুদ্ধে বিস্তর অভিযোগ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, সংযুক্ত কলেজসমূহ এবং পেশাজীবী সংগঠনগুলোর মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে চাকরিচ্যুত মামুনুর রশিদের সাম্প্রতিক কর্মকাণ্ডকে ঘিরে। তদন্তে উঠে এসেছে, অর্থ তসরুপ ও দুর্নীতির দায়ে ২০০৮ সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইউডি (UD) পদ থেকে চাকরিচ্যুত হওয়ার পরও তিনি আবার জাতীয় বিশ্ববিদ্যালয়ে অস্বাভাবিক প্রভাব বিস্তার করছেন এবং ভিসির (VC)

সাতগাছিয়া দরবার শরীফের শাহজাদা মোস্তাক বিল্লাহ সুলতানপুরী আর নেই

বিজ্ঞপ্তি– চট্টগ্রামের পটিয়া হাইদগাঁওয়ের মুজিবনগর সাতগাছিয়া দরবার শরীফের শাহজাদা পীরে তরিকত বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মাওলানা

জিয়া পরিবারের আদর্শ ধরে রাখতে জীবন দিতেও পিছু হটবো না: এস এম জাহাঙ্গীর

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্ব টিকিয়ে রাখতে

চট্টগ্রামে ঝটিকা মিছিলের নেপথ্যে কুতুবদিয়ার সিকদার পরিবার—রাহাত সিকদারের নাম ঘুরছে আলোচনায়

জামাল উদ্দিন,কতুবদিয়া(চট্টগ্রাম) – ঢাকা থেকে চট্টগ্রাম—বড় শহরের ব্যস্ত সড়কে আবারও সক্রিয় হয়ে উঠেছে নিষিদ্ধ ঘোষিত

নারী শিক্ষিত ও অভিজ্ঞ হলে সমাজ উন্নয়নের উচ্চ শিখরে উঠবে –অভিনেত্রী দিলারা জামান

১৩ সেপ্টেম্বর’২৫ শনিবার বিকেলে রাজধানীর উত্তরার লা বাম্বা রেস্টুরেন্ট অডিটোরিয়ামে নারী উদ্যোক্তাদের সংগঠন “নয়লি গ্রুপ”

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১০ পূর্বাহ্ণ
  • দুপুর ১১:৫৫ পূর্বাহ্ণ
  • বিকাল ১৫:৩৬ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:১৫ অপরাহ্ণ
  • রাত ১৮:৩৪ অপরাহ্ণ
  • ভোর ৬:৩০ পূর্বাহ্ণ