মঙ্গলবার | ২৪ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ১০ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | ভোর ৫:২৪

মঙ্গলবার | ২৪ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ১০ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | ভোর ৫:২৪

দেশে এখন আইনের শাসন নেই: ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৫১ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১০ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৭ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৩ অপরাহ্ণ
  • রাত ১৯:২৬ অপরাহ্ণ
  • ভোর ৬:০৩ পূর্বাহ্ণ

বিগত ১৫ বছরে ভোটবিহীন আওয়ামী সরকারের মদদে গড়ে ওঠা প্রশাসনিক রাজনীতি এখন তাদেরই গ্রাস করতে উদ্ধত হয়েছে। কিছু অতি উৎসাহী প্রশাসনিক কর্মকর্তাদের সহযোগিতায় ছাত্রলীগ শিক্ষার্থীদের ওপর নির্বিচারে বর্বরোচিত হামলার যে সংস্কৃতি গড়ে তুলেছে আজ খোদ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাকর্মীরা সেই বর্বরতার শিকার। পুলিশের হাতে কেন্দ্রীয় নেতৃবৃন্দ জখম হওয়ার পরেও কোন আইনি পদক্ষেপ গ্রহণ করতে না পারা এটাই প্রমাণ করে যে আইনের শাসন বিলুপ্ত হয়েছে এবং রাষ্ট্র ও সরকার মিলেমিশে একাকার হয়ে গেছে। একই সাথে পুলিশের সহযোগিতা ছাড়া ক্ষমতা ও ছাত্রলীগের অপকর্ম টিকিয়ে রাখা অসম্ভব বলেই আজকে পুলিশের বিরুদ্ধে কোন পদক্ষেপ নিতে তাদের এত ভয়।

 

আজ ১১ সেপ্টেম্বর  সোমবার ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সভাপতি শরিফুল ইসলাম রিয়াদ ও সেক্রেটারি জেনারেল ইউসুফ আহমাদ মানসুর এক যৌথ বিবৃতিতে ‘শনিবার (৯ সেপ্টেম্বর) রাতে ছাত্রলীগের কেন্দ্রীয় বিজ্ঞান বিষয়ক সম্পাদক শরীফ আহমেদ মুনিম এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন নাঈমকে শাহবাগ থানায় এডিসি হারুন এর নেতৃত্বে নির্যাতন এর ঘটনা প্রেক্ষিতে এসব কথা বলেন।

 

নেতৃবৃন্দ আরো বলেন, ইতিপূর্বে ছাত্রলীগ বিরোধী মত দমনে বিরোধী ছাত্রসংগঠন ও সাধারণ শিক্ষার্থীদের ওপর নির্যাতন করে পুলিশের হাতে তুলে দিয়েছে। তাই ছাত্রলীগের দুর্দিনে তাদের পাশে আজ কেউ নেই। এমনকি সারাদেশে এই ন্যাক্কারজনক ঘটনায় ছাত্রলীগের পক্ষ থেকে কোন সাংগঠনিক প্রতিবাদ ও আইনি পদক্ষেপ নেয়ার সাহসও কেউ করছে না। এতে স্পষ্ট যে ছাত্রলীগ নৈতিকতা বিবর্জিত ও পুলিশবিহীন অচল ছাত্র সংগঠনের রূপ লাভ করেছে।

 

নেতৃবৃন্দ বলেন, ছাত্রলীগের এমন অপমানজনক অবস্থা বাংলাদেশের ছাত্র সংগঠনগুলোর জন্য লজ্জার ও হতাশার। একজন শিক্ষার্থী যত বড় অপরাধ‌ই করুক না কেন তার জন্য রাষ্ট্রে আইন আদালত রয়েছে। কোন পুলিশ তার ওপর নির্বিচারে বর্বর হামলা করার অধিকার রাখে না। পুলিশের হাতে সাধারণ শিক্ষার্থী নির্যাতনের এই সংস্কৃতি বন্ধ করতে হবে। একই সাথে দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় সরকারকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

 

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৫১ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১০ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৭ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৩ অপরাহ্ণ
  • রাত ১৯:২৬ অপরাহ্ণ
  • ভোর ৬:০৩ পূর্বাহ্ণ