সোমবার | ২ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ রমজান, ১৪৪৭ হিজরি | ১৭ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ১১:০৩

সোমবার | ২ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ রমজান, ১৪৪৭ হিজরি | ১৭ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ১১:০৩

দেশবাসী ভোট চোর-ডাকাতদের ক্ষমতায় দেখতে চায় না; মাওলানা ইউনুছ আহমাদ

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:০৯ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৪ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২২ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০৫ অপরাহ্ণ
  • রাত ১৯:১৮ অপরাহ্ণ
  • ভোর ৬:২০ পূর্বাহ্ণ

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, দেশবাসী ভোট চোর-ডাকাতদের ক্ষমতায় দেখতে চায় না। প্রশাসনের মাধ্যমে সরকার টিকে আছে। প্রশাসনকে ব্যবহার করে সরকার পুনরায় ক্ষমতায় যেতে মরিয়া হয়ে আছে।

 

তিনি বলেন, প্রশাসনের অনেকের সাথেই আলোচনা করে জানা যায় পুলিশে চাকুরী নিয়ে তারা সমাজে ঘৃণিত হয়ে আছে। অনেক সময় আলেম-ওলামাদেরকেও সম্মান করতে পারে না। এ অবস্থা সরকার সৃষ্টি করে প্রশাসনকে দলীয়কাজে ব্যবহার করছে। সাংবিধানিক বিভাগগুলোকে সরকার নিজেদের স্বার্থে যাইচ্ছে ব্যবহার করছে। সর্বত্র দলীয়করণে সরকার সকল ইতিহাস ব্রেক করছে। কাজেই সরকারকে দেশের জনগণ আর এক মুহুর্তও ক্ষমতায় দেখতে চায় না। তিনি বলেন, অবিলম্বে পদত্যাগের ঘোষণা দিয়ে সরে দাড়ালেই সরকারের জন্য মঙ্গল হবে।

 

ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের কদমতলী (পূর্ব) থানা শাখা আয়োজিত থানা তৃণমূল প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।

 

নগরীর দনিয়া কলেজ মাঠে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন, দলের কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, শিক্ষকনেতা মাওলানা এবিএম জাকারিয়া, ঢাকা মহানগর দক্ষিণ সেক্রেটারী ডা. মুহাম্মদ শহিদুল ইসলাম, নগর নেতা আলহাজ্ব এইচ.এম মোস্তফা।

 

থানা সভাপতি আলহাজ্ব ওসমান গণী নবীর সভাপতিত্বে এবং সেক্রেটারী মাহবুব হোসেন মামুনের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য রাখেন মুফতী বাছির উদ্দিন মাহমুদ, হাজী এমদাদুল ফেরদাউস, ছাত্রনেতা ইউসুফ পিয়াস, শ্রমিকনেতা সুলতান আহমদ খান, যুবনেতা কেএম নাসির উদ্দিন, মাওলানা মাসউদুর রহমান, শফিকুল ইসলাম, মনিরুজ্জামান, মাওলানা মাহফুজুর রহমান, আলী আহমদ হাবিব, আমীর হামজা, এসএম সম্রাট, কেএম নুরুজ্জামান প্রমুখ।

 

মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বলেন, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে মানুষ যখন দিশেহারা ঠিক সেই মুহূর্তে প্রধানমন্ত্রীর ডিম ফর্মুলা দেশব্যাপী হাস্যরসের সৃষ্টি করেছে। সরকারের মন্ত্রী-এমপিরা আজ সরাসরি সিন্ডিকেটের সাথে জড়িত। এসব সিন্ডিকেটের কাছে সাধারণ মেহনতি মানুষ আজ অসহায়। তিনি মেহনতি, কর্মজীবী, শ্রমজীবী, আলেম-ওলামা, আইনজীবী, বুদ্ধিজীবী, পেশাজীবি সংগঠনসহ সকল শ্রেণিপেশার মানুষকে আওয়ামী স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে তীব্র গণআন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ ও পুলিশের ওপর হামলার ঘটনায় কিশোর গ্যাং লিডার হামজা বিল্লাহসহ ৮জনকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ। পুলিশ জানায়, শনিবার গভীর রাতে উত্তরার ১১ নম্বর সেক্টর এলাকায় দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:০৯ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৪ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২২ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০৫ অপরাহ্ণ
  • রাত ১৯:১৮ অপরাহ্ণ
  • ভোর ৬:২০ পূর্বাহ্ণ