শনিবার | ২১ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ রমজান, ১৪৪৭ হিজরি | ৮ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | ভোর ৫:১৩

শনিবার | ২১ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ রমজান, ১৪৪৭ হিজরি | ৮ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | ভোর ৫:১৩

সংকট নিরসনে জাতীয় সরকারের বিকল্প নেই:  মহাসচিব, ইসলামী আন্দোলন বাংলাদেশ 

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০০ অপরাহ্ণ
  • রাত ১৯:১৪ অপরাহ্ণ
  • ভোর ৬:২৮ পূর্বাহ্ণ

সংকট নিরসনে জাতীয় সরকারের বিকল্প নেই মহাসচিব, ইসলামী আন্দোলন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, দেশ ক্রমাগত ভয়াবহ সংকটের দিকে এগিয়ে যাচ্ছে। জনগণের ভোটাধিকার হরণ করে আওয়ামীলীগ সরকার দেশে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টি করেছে। জাতীয় সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। বিদ্যমান রাজনৈতিক সংকট নিরসনে জাতীয় সরকারের বিকল্প নেই।

 

বুধবার (৬ সেপ্টেম্বর) ঝিনাইদহ ওয়াজির আলী স্কুল এন্ড কলেজ মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝিনাইদহ জেলা শাথার আযোজনে বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা সভাপতি ডা: এইচ. এম. মোমতাজুল করীমের সভাপতিত্বে ও সেক্রেটারী প্রভাষক মাওলানা শিহাব উদ্দীনের সঞ্চালনায় বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান এবং বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা শোয়াইব হোসেন, ইসলামী যুব আন্দোলনের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতী আহমদ আব্দুল জলিল।

 

প্রধান বক্তার বক্তব্যে মাওলানা গাজী আতাউর রহমান বলেন, অবৈধ সরকারের পদত্যাগের দাবী এখন গণদাবীতে পরিণত হয়েছে। দেশের সকল শ্রেণীপেশার মানুষ এই দাবিতে আজ রাজপথে নেমে এসেছে, জীবনের বিনিময়ে হলেও তারা অবৈধ সরকারের পতন চায়। ইতিহাস স্বাক্ষী দেয়, জুলুম নির্যাতন করে পৃথিবীর কোনো পরাশক্তিও টিকতে পারেনি, আওয়ামীলীগও টিকতে পারবে না ইনশাআল্লাহ।

এছাড়াও আলোচনা সভায় বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলনের ঝিনাইদহ জেলা সহ-সভাপতি মাস্টার শরীফুল ইসলাম, এসিস্ট্যান্ট সেক্রেটারী মাওলানা হুমায়ূন কবীর, সাংগঠনিক সম্পাদক মুফতী মুহাম্মাদ রাসেল উদ্দীন, অর্থ ও প্রকাশনা সম্পাদক মুফতী হাসানুর রহমান এজাজী, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা কামাল উদ্দীন আল মাহমুদ, ইসলামী যুব আন্দোলনের ঝিনাইদহ জেলা সভাপতি মুফতী আলী হুসাইন, জাতীয় শিক্ষক ফোরামের জেলা সভাপতি মাওলানা শহীদুল ইসলাম, ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের জেলা সভাপতি মুফতী নাজির আহমাদ, ইসলামী শ্রমিক আন্দোলনের ঝিনাইদহ জেলা সভাপতি মাওলানা মিরাজ হুসাইন, ইসলামী ছাত্র আন্দোলনের ঝিনাইদহ জেলা সভাপতি মুহাম্মাদ নাঈম উদ্দীন সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০০ অপরাহ্ণ
  • রাত ১৯:১৪ অপরাহ্ণ
  • ভোর ৬:২৮ পূর্বাহ্ণ