বৃহস্পতিবার | ১২ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২ রমজান, ১৪৪৭ হিজরি | ২৭ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ১১:২১

বৃহস্পতিবার | ১২ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২ রমজান, ১৪৪৭ হিজরি | ২৭ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ১১:২১

বন্যায় ক্ষতিগ্রস্ত তিন হাজার পরিবারকে পুনর্বাসন করছে আস-সুন্নাহ ফাউন্ডেশন

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:০১ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৩ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৫ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০৯ অপরাহ্ণ
  • রাত ১৯:২২ অপরাহ্ণ
  • ভোর ৬:১২ পূর্বাহ্ণ

বৃহত্তর সিলেটে স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত তিন হাজারকে পরিবারকে পুনর্বাসনের কাজ শুরু করেছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। এর আগে সিলেটে বন্যার্তদের মাঝে এক হাজার মেট্রিক টন ত্রাণ বিতরণ করে সংস্থাটি।

আস-সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান শায়খ আহমদুল্লাহ বলেন, বন্যার্তদের পুনর্বাসনের দুটি পরিকল্পনা হাতে নিয়েছি আমরা—

১. সরেজমিন রিপোর্টের ভিত্তিতে বন্যায় গৃহহীন হওয়া এক হাজার পরিবারকে প্রাথমিকভাবে চার বান টিন ও ১০টি করে পিলার দেবে ফাউন্ডেশন। এরপর ঘরের কাজ শুরু করলে নির্মাণ খরচ বাবত নগদ ১০ হাজার টাকা করে প্রদান করা হবে। আর সম্পূর্ণ নিঃস্ব হয়ে যাওয়া কিছু পরিবারকে সম্পূর্ণ আধা পাকা ঘর প্রস্তুত করে দেওয়া হবে ইনশাআল্লাহ।

২. এছাড়াও বন্যায় ফসলের ক্ষতি হওয়া ২০০০ কৃষক ও গৃহস্থকে নগদ অর্থ সহায়তা প্রদান করবে ফাউন্ডেশন।

শায়খ আহমাদুল্লাহ বলেন, আমাদের পাঁচটি টিম কাজ করছে সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন উপজেলায়। তারা সরেজমিনে গিয়ে ক্ষতিগ্রস্তদের তথ্য সংগ্রহ করছেন। এ সপ্তাহে আরও কয়েকটি টিম তাদের সাথে যোগ দেবে।

আস-সুন্নাহর চেয়ারম্যান জানান, ইতোপূর্বে বন্যার্তদের মাঝে এক হাজার মেট্রিক টন ত্রাণ সামগ্রী বিতরণ করেছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। যার মধ্যে ছিল ১৮ হাজার বস্তা চাল (২৫ কেজির প্রতিটি)। এছাড়াও ১০৫টি গরু জবাই করে বন্যার্তদের মাঝে গোশত বণ্টন করা হয়।

শিক্ষা, সেবা ও দাওয়াহ স্লোগানকে ধারণ করে ২০১৮ সালে যাত্রা করে আস-সুন্নাহ ফাউন্ডেশন। সম্প্রতি সিলেটসহ দেশের বিভিন্ন এলাকায় বন্যায় সর্বাত্মক ত্রাণ বিতরণসহ সেবামূলক বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে সংস্থাটি দেশ-বিদেশে ব্যাপক সাড়া ফেলেছে।

বিশিষ্ট দাঈ ও জনপ্রিয় আলোচক শায়খ আহমাদুল্লাহ আস-সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান। তার হাত ধরেই মূলত সংস্থাটির কার্যপরিধি দিন দিন বিস্তৃতি লাভ করছে।

আস-সুন্নাহ ফাউন্ডেশন একটি অরাজনৈতিক, অলাভজনক শিক্ষা, দাওয়াহ ও মানবকল্যাণে নিবেদিত সেবামূলক প্রতিষ্ঠান। আর্তমানবতার সেবা, কর্মসংস্থান তৈরি, দারিদ্র্য বিমোচন, বহুমুখী শিক্ষায়ন প্রকল্প পরিচালনা, ত্রাণ বিতরণ, স্বল্পমূল্যে বা বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান এ ধরনের কাজের মাধ্যমে একটি আদর্শ ও কল্যাণমূলক সমাজ গড়ে তুলতে কাজ করছে বেসরকারি এই সেবা সংস্থাটি।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৭ মার্চ’২৬) ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটি আয়োজিত সেক্টর পার্কে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত ইফতার ও দোয়া মাহফিলে  কুরআন তেলওয়াতের মধ্যদিয়ে উক্ত মাহফিলের সভাপতিত্ব করেন উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:০১ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৩ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৫ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০৯ অপরাহ্ণ
  • রাত ১৯:২২ অপরাহ্ণ
  • ভোর ৬:১২ পূর্বাহ্ণ