শনিবার | ২১ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ রমজান, ১৪৪৭ হিজরি | ৮ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | ভোর ৫:০৭

শনিবার | ২১ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ রমজান, ১৪৪৭ হিজরি | ৮ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | ভোর ৫:০৭

বরিশাল সিটিতে নষ্ট হওয়ার পথে আড়াই কোটি টাকার সিসি ক্যামেরা

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০০ অপরাহ্ণ
  • রাত ১৯:১৪ অপরাহ্ণ
  • ভোর ৬:২৮ পূর্বাহ্ণ

বরিশাল নগরীতে রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হওয়ার পথে প্রায় আড়াই কোটি টাকার ৪২০টি সিসি ক্যামেরা। বিকল হয়ে পড়েছে ৩৫০টি ক্যামেরা। তদারকি না থাকায় চুরি হয়েছে ৩০টি। আর্থিক সংকটে রক্ষণাবেক্ষণ সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন সিসি ক্যামেরা প্রকল্পের কর্মকর্তা।
    
নিরাপত্তা নিশ্চিতে ২০১৭ সালের এপ্রিলে বরিশাল নগরীর ৫৮টি স্থানে ৪২০টি সিসি ক্যামেরা স্থাপন করে সিটি করপোরেশন। তবে দুই মাস পরই রক্ষণাবেক্ষণের অভাবে সিসি ক্যামেরাগুলো অচল হয়ে পড়ে। তদারকি না থাকায় চুরি হয়েছে অচল সিসি ক্যামেরাও। এ জন্য সিটি করপোরেশনের উদাসীনতাইকেই দায়ী করছেন নগরবাসী।

  নগরবাসীরা জানান, নগরে সিসি ক্যামেরা হলেও সেবা পাননি তারা। তাদের অভিযোগ, এই সেবা একদিনের জন্যও চালু হয়নি। কিন্তু সিসি ক্যামেরা বাবদ অনেক টাকা খরচ হয়েছে।

বিসিসির সিসি ক্যামেরা প্রকল্প কর্মকর্তা মো. গোলাম ফারুক বলেন, অনেক জায়গা সিসি ক্যামেরার তারগুলো চুরি হয়েছে। কিছু জায়গায় প্রকৃতিক দুর্যোগ হওয়া ক্যামেরার কিছু সমস্যা হয়েছে। এগুলো বরাদ্দের কারণে মেইনটেইন করতে পারি নাই। ফলে ক্যামেরাগুলো আপাতত অচল আছে। যদি সামান্য বরাদ্দ এই প্রজেক্টে রাখা যায় তাহলে ওগুলো সচল করা সম্ভব।

এদিকে নগরীতে আরও ৩০০টি সিসিটিভি ক্যামেরা বসিয়েছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ।

বিএমপি কমিশনার মো. সাইফুল ইসলাম বলেন, সিটি করপোরেশনের ক্যামেরাগুলোকে আমাদের সঙ্গে সংযুক্ত করার জন্য আমি এরই মধ্যে তাদের প্রস্তাব দিয়েছিলাম। এটি যদি হয় তাহলে আমাদের জন্য সুবিধা হবে। কিছু সম্ভবত সংযুক্ত করেছে। সবগুলো করতে পারেনি।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০০ অপরাহ্ণ
  • রাত ১৯:১৪ অপরাহ্ণ
  • ভোর ৬:২৮ পূর্বাহ্ণ