মঙ্গলবার | ১০ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০ রমজান, ১৪৪৭ হিজরি | ২৫ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ৯:০০

মঙ্গলবার | ১০ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০ রমজান, ১৪৪৭ হিজরি | ২৫ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ৯:০০

সরকারি দল জনসমর্থন হারিয়ে বেসামাল হয়ে পড়েছে; আমীর, ইসলামী আন্দোলন বাংলাদেশ

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:০১ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৩ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৫ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০৯ অপরাহ্ণ
  • রাত ১৯:২২ অপরাহ্ণ
  • ভোর ৬:১২ পূর্বাহ্ণ

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, আওয়ামী লীগ জনসমর্থন হারিয়ে আতঙ্কে আছে। এজন্য আওয়ামী লীগ ক্ষমতায় যেতে না পারলে ভয়াবহ ক্ষতিগ্রস্ত হওয়ার ভয়ে আছে। ক্ষমতা হারানোর ভয়ে বর্তমান সরকার দিশেহারা। দেশের টাকা লুটপাট করে দেশকে তলাবিহীন করে ফেলা হয়েছে। বিদেশে টাকা পাচার করায় দেশ ভয়াবহ অর্থনৈতিক সঙ্কটে। এজন্য জিনিসপত্রের দাম বেড়েই চলছে। কাজেই বর্তমান সরকারের পতন না হলে দেশ আরো ভয়াবহ ক্ষতির মধ্যে পড়বে।

 

ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের যাত্রাবাড়ী থানা পূর্ব এর উদ্যোগে তৃণমূল প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম, সেক্রেটারী ডা. শহিদুল ইসলাম। যাত্রাবাড়ী থানা পূর্ব সভাপতি মুহাম্মদ আল-আমিন মুন্সির সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য রাখেন নগর নেতা মুফতী আখথারুজ্জামান মাহদী, হাজী ইসমাঈল হোসেন। বক্তব্য রাখেন নগর, থানা ও সহযোগি সংগঠন সমূহের নেতৃবৃন্দ।

 

ইসলামী আন্দোলনের আমীর আরও বলেন, সরকারি দলের নেতারা বেসামাল হয়ে ধারাবাহিকভাবে স্ববিরোধী কথা বলছেন। একদিকে তারা বলছেন, আওয়ামী লীগ এত শক্তিশালী যে তাদের হারানোর ক্ষমতা কারও নেই, আবার বলছেন বিরোধীরা ক্ষমতায় এলে এক রাতেই আওয়ামী লীগ শেষ হয়ে যাবে। এসব তাদের চরম বেসামাল অবস্থা ও অস্থিরতার বহিঃপ্রকাশ। তিনি বলেন, দম্ভ ও জেদ পরিহার করে নির্বাচনের আগে পদত্যাগ ও নির্বাচনকালীন জাতীয় সরকার প্রতিষ্ঠার পথ খুলে দিয়ে শান্তিপূর্ণভাবে সরকার ও সরকারি দল নির্বাচনকেন্দ্রিক সংকট থেকে বেরিয়ে আসতে হবে। ঐতিহ্যবাহী রাজনৈতিক দল হিসেবে সরকারি দল এই প্রজ্ঞার পরিচয় দিলে দেশ ও দেশের জনগণ বিপর্যয় থেকে রক্ষা পেতে পারে।

 

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৭ মার্চ’২৬) ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটি আয়োজিত সেক্টর পার্কে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত ইফতার ও দোয়া মাহফিলে  কুরআন তেলওয়াতের মধ্যদিয়ে উক্ত মাহফিলের সভাপতিত্ব করেন উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:০১ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৩ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৫ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০৯ অপরাহ্ণ
  • রাত ১৯:২২ অপরাহ্ণ
  • ভোর ৬:১২ পূর্বাহ্ণ