শনিবার | ২১ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ রমজান, ১৪৪৭ হিজরি | ৮ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | ভোর ৫:০৪

শনিবার | ২১ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ রমজান, ১৪৪৭ হিজরি | ৮ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | ভোর ৫:০৪

ভোলায় সড়ক দুর্ঘটনায় কন্যা শিশুর মৃত্যুতে পরিবারের শোকের মাতম

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০০ অপরাহ্ণ
  • রাত ১৯:১৪ অপরাহ্ণ
  • ভোর ৬:২৮ পূর্বাহ্ণ

আল আমিন ভোলা প্রতিনিধি: আজ (শনিবার) ২৬ ই আগস্ট -২৩’ইং আনুমানিক সাড়ে বারোটায় ভোলা সদরের ভোলা-ইলিশা মহাসড়কের বুড়ির মাসজিদের সংলগ্ন অটোরিকশা দুর্ঘটনা মারিয়া নামের এক শিশুর অকাল মৃত্যু হয়েছে। শিশু মারিয়া ওই এলাকার ইসমাইল ঘোষের মেয়ে। শিশুর মৃত্যুতে পরিবারে শোকের নেমে এসেছে শোকের মাতম।

নিহতের চাচা আলী হোসেন জানান, মারিয়া তার ছোট এক চাচাতো ভাইয়ের জন্য দোকান থেকে একটি দুধের প্যাকেট কিনতে যায়। রাস্তা পারাপারের জন্য রাস্তার একপাশে সে দাঁড়িয়ে ছিল। এ সময় ইলিশা থেকে যাত্রী নিয়ে ভোলার উদ্দেশ্যে ছেড়ে আসা দ্রুত গতির এক অটোরিকশা মারিয়াকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় অটোরিকশাটি রাস্তার পাশে থাকা খালে পড়ে যায়।

এদিকে সুশীল সমাজের নাগরিকরা বলছেন
ভোলার সড়কগুলোতে যানবাহানের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে অটো রিকশা। কোন ধরনের প্রশিক্ষণ ছাড়াই অটোরিকশা কিনে রাস্তা নেমে পড়ছে এক শ্রেণীর মানুষ। তাদের নাই কোন প্রশিক্ষণ ও পূর্ব অভিজ্ঞতা। যার ফলে সড়কে বাড়ছে দুর্ঘটনা। প্রাণ হারাচ্ছে মানুষ। এছাড়াও অবৈধ টমটম, নসিমন, কাকড়া ট্রলির বেপরোয়া ড্রাইভিং এর কারণে এসব দুর্ঘটনা ঘটছে।
সড়কে দুর্ঘটনা প্রতিরোধে উর্ধ্বতন কর্তৃপক্ষের দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এখন সময়ের দাবী। বিশেষ করে অটো রিকশা ড্রাইভারদের ৩দিনের প্রশিক্ষণসহ অবৈধ যানবাহন নিষিদ্ধ করে সড়কের দুর্ঘটনা প্রতিরোধে ব্যবস্থা গ্রহণ করতে হবে।

 

ভোলার নিয়ন্ত্রণহীন সড়কে মৃত্যুর মিছিল থামছেনা
ভোলার সড়কগুলো ড্রাইভারদের বেপরোয়া গাড়ির চালানোর কারণে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। যার ফলে সড়কে প্রাণ হারাচ্ছে মানুষ। ভোলার নিয়ন্ত্রণহীন সড়কে প্রতিদিন তাজ প্রাণ ঝড়লেও অবৈধ যানবাহন ও অদক্ষ ড্রাইভারদের রোধে কর্তৃপক্ষের উল্লেখযোগ্য কোন পদক্ষেপ চোখে পরছেনা।

এ বিষয়ে ওসি মো. শাহীন ফকির জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। শিশুটির মরদেহ উদ্ধার করে ভোলা সদর হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে এবং অটোরিকশাটি পুলিশি হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০০ অপরাহ্ণ
  • রাত ১৯:১৪ অপরাহ্ণ
  • ভোর ৬:২৮ পূর্বাহ্ণ