বৃহস্পতিবার | ১৯ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১ রমজান, ১৪৪৭ হিজরি | ৬ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | বিকাল ৪:০০

বৃহস্পতিবার | ১৯ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১ রমজান, ১৪৪৭ হিজরি | ৬ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | বিকাল ৪:০০

মক্কায় কুরআন প্রতিযোগিতা শুরু আজ, বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন হাফেজ ফয়সাল

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৯ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৬ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৭ অপরাহ্ণ
  • রাত ১৯:১১ অপরাহ্ণ
  • ভোর ৬:৩১ পূর্বাহ্ণ

 আরবের বাদশাহ সালমানের পৃষ্ঠপোষকতায় মক্কায় আজ থেকে শুরু হচ্ছে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা। আজ শুক্রবার (২৫ আগস্ট) শুরু হয়ে ৬ সেপ্টেম্বর ( ১০ দিন ) পর্যন্ত চলবে।

দেশটির ইসলাম ও দাওয়াহ বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক প্রতিযোগিতার ৪৩তম এ পর্বে অংশ নেবেন ১১৭ টি দেশের ১৬৭ জন প্রতিযোগী। পবিত্র কোরআনের হিফজসহ সংশ্লিষ্ট পাঁচটি বিষয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।  প্রতিযোগিতার পাঁচ ক্যাটাগরিতে বিজয়ীরা ৪০ লাখ সৌদি রিয়াল পুরস্কার পাবেন।

সৌদির ইসলাম বিষয়ক মন্ত্রী শায়খ ড. আবদুল লতিফ আলে শায়খ জানিয়েছেন, খাদিমুল হারামাইনের সার্বিক সহযোগিতায় ৪৩তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রথম স্থান অর্জনকারী পুরস্কার হিসেবে পাবেন পাঁচ লাখ রিয়াল।

ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের প্রধান মুহাদ্দিস ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে দেশব্যাপী বিভিন্ন প্রতিযোগিতার বিচারক হাফেজ ড. ওয়ালীয়ুর রহমান খান আন্তর্জাতিক এ হিফযুল কুরআন প্রতিযোগিতার বিচারক মনোনীত হয়েছেন।

গত বছর বাংলাদেশি হাফেজ সালেহ আহমদ তাকরীম এই প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেছিল। তাজবিদসহ কোরআন মুখস্থ ক্যাটাগরিতে বিজয়ী হিসেবে তাকে এক লাখ রিয়াল (প্রায় সাড়ে ২৭ লাখ টাকা) পুরস্কার ও সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।

এবারের প্রতিযোগিতায় রাজধানীর মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার অধ্যায়নরত ছাত্র একাধিকবার আন্তর্জাতিক পুরুষ্কারপ্রাপ্ত হাফেজ ফয়সাল আহমাদ বাংলাদেশের প্রতিনিধত্ব করছেন।  চলতি বছরের মার্চ মাসে লিবিয়ায় আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় দ্বিতীয় হয় হাফেজ ফয়সাল।

ব্রাক্ষণবাড়িয়া জেলায় হাফেজ ফয়সালের জন্ম। সেখান থেকে সৌদি আরবের কুরআন প্রতিযোগিতায় অংশ নেওয়ার অনুভুতি তুলে ধরেন তিনি। হাফেজ ফয়সাল বলেন,  ছোটবেলা থেকে একটা স্বপ্ন ছিল কোনভাবে যদি আল্লাহর ঘর তাওয়াফ করতে পারতাম, নবিজীর রওজার পাশে দাঁড়াতে পারতাম। এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার মাধ্যমে সেই সুযোগ পেলাম আলহামদুলিল্লাহ। আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন দেশের জন্য প্রথম হওয়ার অর্জন এনে দিতে পারি।

এমআর.

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৯ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৬ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৭ অপরাহ্ণ
  • রাত ১৯:১১ অপরাহ্ণ
  • ভোর ৬:৩১ পূর্বাহ্ণ