রবিবার | ৮ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ রমজান, ১৪৪৭ হিজরি | ২৩ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | দুপুর ২:৪৮

রবিবার | ৮ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ রমজান, ১৪৪৭ হিজরি | ২৩ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | দুপুর ২:৪৮

রওশন এরশাদের চেয়ারম্যান হওয়ার খবরটি ভুয়া: জাপা মহাসচিব চুন্নু

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:০৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৪ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৪ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০৬ অপরাহ্ণ
  • রাত ১৯:১৯ অপরাহ্ণ
  • ভোর ৬:১৭ পূর্বাহ্ণ

নিজেকে জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে ঘোষণা দিয়েছেন দলের প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ। এরকম একটি বিজ্ঞপ্তি গণমাধ্যমে প্রকাশিত হলেও এটাকে ভুয়া বলে দাবি করছেন দলের মহাসচিব মুজিবুল হক চুন্নু।

জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু বলছেন, গঠনতন্ত্র অনুযায়ী এভাবে কারও চেয়ারম্যান হওয়ার সুযোগ নেই।

মঙ্গলবার (২২ আগস্ট) দুপুরে একটি প্রেস বিজ্ঞপ্তির ওপর ভিত্তি করে দেশের বিভিন্ন গণমাধ্যমে রওশন এরশাদের জাতীয় পার্টির চেয়ারম্যান হওয়ার খবর প্রকাশিত হয়।

এ বিষয়ে চুন্নু বলেন, গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে একটি নিউজ এসেছে, যে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপিকে অব্যাহতি দেওয়া হয়েছে, এটি একটি ফেক নিউজ।

চুন্নু বলেন, দলের গঠনতন্ত্র অনুযায়ী এভাবে কারও চেয়ারম্যান হওয়ার সুযোগ নেই। এছাড়া যাদের স্বাক্ষর করার কথা বলা হচ্ছে, তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে। তারা বলছে, তাদের ব্ল্যাকমেইল করা হয়েছে। গত বছর রওশন এরশাদ চিকিৎসা শেষে যখন দেশে এসেছিলেন তখন এসব স্বাক্ষর নেওয়া হয়েছিল। কোনো সভা তাকে চেয়ারম্যানের হিসেবে দায়িত্ব নিতে অনুরোধ করেনি।

এদিকে, নিজেকে চেয়ারম্যান ঘোষণার বিষয়ে রওশন এরশাদকে ফোন করলে তিনি একটি গণমাধ্যমকে বলেন, ‌যারা প্রেস বিজ্ঞপ্তি পাঠিয়েছে তাদের জিজ্ঞাস করেন। তারা বিস্তারিত বলতে পারবে। আপনারা রয়েসয়ে নিউজ করেন।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৭ মার্চ’২৬) ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটি আয়োজিত সেক্টর পার্কে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত ইফতার ও দোয়া মাহফিলে  কুরআন তেলওয়াতের মধ্যদিয়ে উক্ত মাহফিলের সভাপতিত্ব করেন উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:০৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৪ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৪ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০৬ অপরাহ্ণ
  • রাত ১৯:১৯ অপরাহ্ণ
  • ভোর ৬:১৭ পূর্বাহ্ণ