বুধবার | ১৮ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮ রমজান, ১৪৪৭ হিজরি | ৪ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৪:০১

বুধবার | ১৮ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮ রমজান, ১৪৪৭ হিজরি | ৪ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৪:০১

পত্নীতলায় হেরোইন সহ দুই মাদক কারবারী গ্রেফতার

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৫৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১১ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৬ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১১ অপরাহ্ণ
  • রাত ১৯:২৪ অপরাহ্ণ
  • ভোর ৬:০৭ পূর্বাহ্ণ

সাহিদ হাসান, নওগাঁ প্রতিনিধি: নওগাঁর পত্নীতলা উপজেলার ছাইতনলা এলাকায় অভিযান চালিয়ে ৭২০ গ্রাম হেরোইন উদ্ধার করেছেন র‍্যাব-৫ সিপিসি-৩ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। এ সময় দুই মাদক কারবারি এবং হেরোইন পরিবহনের কাজে ব্যবহৃত একটি মাহিন্দ্র ট্রাক্টর জব্দ করা হয়।

শনিবার সকাল ১০টায় জয়পুরহাট র‍্যাব-৫ সদর দপ্তরে অনুষ্ঠিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন র‍্যাব-৫-এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলাম।

র‍্যাবের এই কর্মকর্তা জানান, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁর পত্নীতলা থানাধীন ছাইতনলা এলাকায় চেকপোস্ট বসিয়ে একটি মাহিন্দ্র ট্রাক্টর গাড়ি থামিয়ে তল্লাশীকালে ট্রাক্টরের ভিতরে অভিনব কায়দায় লুকিয়া রাখা ৭২০ গ্রাম হেরোইনসহ দুইজনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন চাপাইনবাবগঞ্জ জেলার কছিম উদ্দিন টোলা গ্রামের মোঃ আলাউদ্দিনের ছেলে ইউসুফ আলী এবং চাপাইনবাবগঞ্জ জেলার গিধনীপাড়া গ্রামের মোন্তাজ আলী মন্টুর ছেলে লিটন মিয়া।

এই মাদক সরবরাহকারী চক্রটি দীর্ঘদিন যাবৎ আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে রাজশাহী ও চাপাইনবাবগঞ্জ এলাকা হতে হেরোইন সংগ্রহ করে নওগাঁ ও বগুড়ার সহ বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি মাদক বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছিলো।

এ পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী নওগাঁ জেলার পত্নীতলা থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৫৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১১ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৬ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১১ অপরাহ্ণ
  • রাত ১৯:২৪ অপরাহ্ণ
  • ভোর ৬:০৭ পূর্বাহ্ণ