শনিবার | ২১ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ রমজান, ১৪৪৭ হিজরি | ৮ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৪:৪০

শনিবার | ২১ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ রমজান, ১৪৪৭ হিজরি | ৮ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৪:৪০

বগুড়ায় ডিসি অফিসের রেকর্ড রুমে আগুন: পুড়লো বিভিন্ন মামলার নথী

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০০ অপরাহ্ণ
  • রাত ১৯:১৪ অপরাহ্ণ
  • ভোর ৬:২৮ পূর্বাহ্ণ

ঈশা খাঁ ,জেলা প্রতিনিধি বগুড়া: বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ের রেকর্ড রুমে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে বিভিন্ন মামলার রায়ের নথি পুড়ে গেছে।

আজ মঙ্গলবার (৮ আগস্ট) বিকেল ৩টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিভিয়ে ফেলেন। অগ্নিকান্ডের ঘটনা তদন্তে দুইটি কমিটি গঠন করা হয়েছে।

এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম।

ডিসি অফিস সূত্রে জানা যায়, জেলা প্রশাসকের কার্যালয়ের রেকর্ড রুমের ফলস ছাদ থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। সেখানে এডিএম কোর্টসহ অন্যান্য কোর্টের বিভিন্ন মামলার রায়ের নথি সংরক্ষিত ছিল । আগুনে বেশকিছু মামলার রায়ের নথি পুড়ে গেছে। এ সময় ডিসি অফিসের কর্মচারীরা কার্যালয়ে স্থাপিত অগ্নি নির্বাপক যন্ত্র দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে এবং ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অফিসে খবর দেয়। বিকেল সোয়া তিনটার দিকে ফায়ার কর্মীরা এসে আগুন নিভিয়ে ফেলে।

জেলা প্রশাসক সাইফুল ইসলাম বলেন, ঘটনাটি তদন্তের জন্য পৃথক দুটি কমিটির গঠন করা হয়েছে। আগামী তিন কার্য দিবসের মধ্যে এ ব্যাপারে রিপোর্ট দিতে বলা হয়েছে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স বগুড়ার সহকারী পরিচালক মো. মঞ্জিল জানিয়েছেন, বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে ওই রেকর্ড রুমে আগুন লাগে। খবর পেয়ে তারা এসে ৩০ মিনিটের মধ্যে আগুন নিভিয়ে ফেলেন।

 

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০০ অপরাহ্ণ
  • রাত ১৯:১৪ অপরাহ্ণ
  • ভোর ৬:২৮ পূর্বাহ্ণ