সোমবার | ১৬ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬ রমজান, ১৪৪৭ হিজরি | ২ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | বিকাল ৫:২৫

সোমবার | ১৬ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬ রমজান, ১৪৪৭ হিজরি | ২ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | বিকাল ৫:২৫

সরকারি প্রতিষ্ঠানে মদ উৎপাদন বন্ধের দাবি শায়েখ আহমাদুল্লাহ’র

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৫৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১১ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৬ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১১ অপরাহ্ণ
  • রাত ১৯:২৪ অপরাহ্ণ
  • ভোর ৬:০৭ পূর্বাহ্ণ

আলেম ও দাঈ, আস সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ বলেছেন, হাতেগোনা অল্প সংখ্যক মানুষ ছাড়া এদেশের প্রায় শতভাগ মানুষ মদকে ঘৃণা করে। এই ঘৃণার প্রধান কারণ ধর্মীয়। পবিত্র কুরআনে মদকে শয়তানের কাজ হিসেবে উল্লেখ করা হয়েছে। শনিবার (৫ আগস্ট) সন্ধ্যা ৭টা ১৪ মিনিটে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, মদ পানকারী, মদ পরিবেশনকারী, মদ উৎপাদনকারীসহ এর সঙ্গে সংশ্লিষ্ট সকল মানুষের ওপর মহান আল্লাহ অভিসম্পাত করেছেন। এমনকি তিনি অভিসম্পাত করেছেন স্বয়ং মদের ওপরও। ইসলামের নিষেধাজ্ঞার কারণে এদেশের অধিকাংশ মানুষ মদকে ঘৃণা তো করেই, যারা পান করে, তারাও অপরাধবোধের কারণে জনসম্মুখে মদপানের কথা স্বীকার করে না। জনগণ যে পণ্য ঘৃণা করে, জনগণের ট্যাক্সের টাকায় সরকারিভাবে সেই পণ্যের উৎপাদন, বিপণন এবং পৃষ্ঠপোষকতা করা কতটুকু যৌক্তিক হতে পারে?

তিনি বলেন, ধর্মীয় কারণ ছাড়াও পারিবারিক, সামাজিক ও স্বাস্থ্যগত অসংখ্য ক্ষতি জড়িয়ে আছে মদের সঙ্গে। এদেশে মদ সেবনের কারণে লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে প্রতি বছর কয়েক হাজার মানুষ মারা যায়। তারপরও মুসলিম ঐতিহ্যের দেশে, জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে গিয়ে, মদের উৎপাদন, বিপণন ও পৃষ্ঠপোষকতা খুবই দুঃখজনক ঘটনা। অবিলম্বে সরকারি প্রতিষ্ঠানে মদ উৎপাদন বন্ধের দাবি জানাচ্ছি।

 

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৫৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১১ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৬ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১১ অপরাহ্ণ
  • রাত ১৯:২৪ অপরাহ্ণ
  • ভোর ৬:০৭ পূর্বাহ্ণ