সোমবার | ৯ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯ রমজান, ১৪৪৭ হিজরি | ২৪ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সন্ধ্যা ৭:১৮

সোমবার | ৯ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯ রমজান, ১৪৪৭ হিজরি | ২৪ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সন্ধ্যা ৭:১৮

কুড়িগ্রামে শহীদ শেখ কামালের ৭৪তম জন্মবার্ষির্কী পালিত

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:০৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৪ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৪ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০৬ অপরাহ্ণ
  • রাত ১৯:১৯ অপরাহ্ণ
  • ভোর ৬:১৭ পূর্বাহ্ণ

মোকলেছুর রহমান, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি: কুড়িগ্রামে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বাংলাদেশের আধুনিক ক্রীড়া ও সাংস্কৃতিক আন্দোলনের পথিকৃৎ বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৪তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।

সকালে স্বাধীনতার বিজয় স্তম্ভে শেখ কামালের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামীলীগসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

কুড়িগ্রাম জেলা ক্রীড়া সংস্থার উদ্দোগে জেলা স্টেডিয়াম মাঠে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ এর নেতৃত্বে।

এ উপলক্ষে জেলা প্রশাসন কুড়িগ্রাম আউটার স্টেডিয়ামে আলোচনা সভার আয়োজন করে।

আলোচনায় অংশ নেন কুড়িগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, পুলিশ সুপার আল আসাদ মো: মাহফুজুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান মো: জাফর আলী, একুশে পদকপ্রাপ্ত সমাজসেবক অ্যাডভোকেট এস এম আব্রাহাম লিংকন, বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ লাল ও আব্দুল বাতেন, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রেদওয়ানুল হক দুলাল, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল খালেক ফারুক, আওয়ামীলীগ নেতা ছানালাল বকসী, আনম ওবায়দুর রহমান, জিল্লুর রহমান টিটু ও সাঈদ হাসান লোবান, জেলা ছাত্রলীগের সভাপতি রাজু আহমেদ, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, মুক্তিযুদ্ধ, ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনে শেখ কামাল অবিস্মরণীয় অবদান রেখে গেছেন।

নতুন প্রজন্মের কাছে তাঁর সর্বোচ্চ ত্যাগ ও অবদানের কথা তুলে ধরতে হবে।

এছাড়া দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে কুড়িগ্রাম স্টেডিয়ামে প্রীতি ফুটবল ম্যাচ, গাছের চারা বিতরণ, দোয়া মাহফিল ও প্রামাণ্য চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।

জেলা পরিষদের উদ্যোগে শেখ কামালের প্রতিকৃতিতে পুস্পস্তক অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এছাড়া জেলা আওয়ামীলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৭ মার্চ’২৬) ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটি আয়োজিত সেক্টর পার্কে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত ইফতার ও দোয়া মাহফিলে  কুরআন তেলওয়াতের মধ্যদিয়ে উক্ত মাহফিলের সভাপতিত্ব করেন উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:০৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৪ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৪ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০৬ অপরাহ্ণ
  • রাত ১৯:১৯ অপরাহ্ণ
  • ভোর ৬:১৭ পূর্বাহ্ণ